ক্ষুধা

এক মুঠো ভাত দেবেগো মা ?পেটে বড্ড ক্ষুধা ।

পয়সা হলেও অসুবিধা নেই, দাও না গো দাদা।

দুদিন ধরে খেয়েছি কেবল, পানি আর একমুঠো মুড়ি।

অনেক তো আছে কমবেনা দিলে,বাসি ভাত তরকারী।

রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, নেই তাতে কোন দুখ।

ক্ষুধা জ্বালা বড় জ্বালা, অসহ্য মারাত্মক অসুখ।

দালান চাই না ,চাইনা গো ভাই, তোমাদের দামি পোষাক।

দু”মুঠো দাও, তাতেই খুশি, সুখ তোমাদেরই থাক।

#সামনে ইদ আমরা কি ভাবছি এসব ছিন্নমুল মানুষের কথা।

মোট পড়েছেনঃ ৭৭১জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. খুব ভালো লাগলো ভাইয়া। সামনে ঈদ হোক আর যাইহোক এদের জন্য সামর্থ্য বানদের কিছু করা উচিত। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো

  2. আমাদের ইদে অসহায়দেরকে সাহায্য করা আমাদের নিজ ধর্মের অংশ,
    আমরা নিজে নিজে সে দায়িত্বটুকু যথাযথ পালন করলেই ওদের মুখে হাসি ফুটবে।

  3. দালান চাই না ,চাইনা গো ভাই, তোমাদের দামি পোষাক।
    দু”মুঠো দাও, তাতেই খুশি, সুখ তোমাদেরই থাক।
    ————- আহ! কি হৃদয়বিদারক আকুতি!

মন্তব্য করুন