ভাবনার নদী

 

রাগ?
ঝেড়ে দিতে হয়,
শান্তির বিকল্প শান্তিতেই মিলে।

সন্দেহ?
প্রকাশ করা উত্তম,
দ্রুত সমাধান আসে তাতে।

অভিযোগ?
জানিয়ে দাও দৃঢ়তার সাথে,
একদিন ভুল বোঝাবুঝির অবসান হবে।

কাউকে মিস করা হচ্ছে?
উহু, ভুলেও উচ্চারণে এনো না,
অবহেলায় ক্ষয়ে যাবে আরও।

যে হারিয়ে যেতে চায়
যে অন্তরালে পৌঁছাতে চায়
বাঁচতে চায় নির্ভরশীল-নিরবতায়
যে স্বীকৃতি দেয় উপেক্ষার,
রেখো না অভিমান তার উপর;

মুফত পাওয়া টলোমলো বাজারে
কেই-বা দেয় অভিমানের দাম!..

* অ-কবিতা

মোট পড়েছেনঃ ১,৫০৭জন আজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

    1. আমীন, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করুন।

      মহারাজ, আদর্শলিপি মানে কি? এই ব্লগে অনেক বড়ো-বড়ো-বুড়ো কবি আছে। তারা সবাই দারুণ দারুণ কবিতা লেখে। তো? এতো এতো কবিতা পড়ে আমার কি লিখতে ইচ্ছে করে না?
      মানছি আমি ছোট্ট-খাট্ট অ-কবি। তাই বলে আমি লিখবো না?? এটা কেমন কথা!!

      1. আদর্শলিপি মানে অবশ্য অবশ্য পাঠ, যে পাঠ ছাড়া কারো গত্যান্তর নেই।
        বুড়া হইলেই বড় হয় না, বড়রা-ই বড় (আপনি);
        আপনি অবশ্যই লিখবেন, এই যেমন লিখছেন, আপনার লেখার অপেক্ষায় ছিলাম।

        বুঝছি, রোজা শেষ প্রান্তে!!

    1. মাঝে মাঝে মনের ভেতর থেকে এসব কথা বের হয়ে আসতে চায় দাদা। তখুনি অ-কবিতার নাম দিয়ে চালান দেই। অনেক ধন্যবাদ এইসব হতচ্ছাড়া অ-কবিতা গুলো পড়ে এত আন্তরিক কমেন্ট দেয়ার জন্যে ☺☺

      শুভ কামনা 🌹🌹

  1. খুব ভালো লাগলো আপনার অ-কবিতা। সত্যিই যে ভুলে যেতে চায়, উপেক্ষা করে তাকে যেতে দিতেই হয়, তবুও মন নাহি চায় ছেড়ে দিতে। মিস করার কথা বললে অবহেলিত হতে হয় এটা চিরন্তন শ্বাশত। ভালো থাকুন সুস্থ থাকুন 🌹🌹

  2. তুমি ধরিয়ে দিলে বুড়ো বয়সে প্রথম পড়া আদর্শলিপির বাক্যপাঠ নতুন আঙ্গিকে।ভাবনার নদীতে কতরকম জলতরঙ্গের ঢেউ ভাঙে প্রতিনিয়ত, নিয়মের মতোই। নিয়মতো বিবেকের হাতেই বন্দী আজীবন।
    নিয়মের ধর্মই তো এই বিবেকহীণ!
    ভালবাসা তোমার প্রতি অজস্র💕💕💕

    1. কি আর করার, বুড়ো হতে হতে মিলিয়ে যেতে বেশি বাকি নেই। তাই যা যা মনে আসে লিখে রাখছি। ময়না, তুমি আমাকে এত ভালোবাসা কই থেকে দাও? বস্তাটা একদিন দেখিও আমায় 😊😊

      এগুলো তোমার জন্যে ❤❤❤❤
      ভালো থেকো সারাক্ষণ।

    1. সব সময় আমার প্রতিটি লেখার কমেন্টে আপনাকে পাই। মহী ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন সব সময়। শুভ কামনা রইলো 🌹🌹

  3. প্রথম যার ভালো লাগে দ্বিতীয়ত তাঁর ভালো না লাগলে চলে গেলে ছেড়ে দিতে হবে নিঃসন্দেহে। তবে ক্ষমা করতে নাই মনে মনে। ইহা একটি অ- মতামত।

    আপু আপনার অ কবিতার চালাকি গবেষণা করে বের করছি। অ- তে অমর বা অমূল্য সুতরাং অমর কবিতা।

    1. তুমি যে সোনেলার বড়ো বড়ো পন্ডিতের মাঝে লিটল এক পন্ডিত, তাতো আমিও টের পেয়েছিলাম আগেই। কিন্তু গবেষক হয়েছো কোন ফাঁকে তাতো টের পেলাম না!! কেমনে কি গবেষক ভাই?

      1. হা হা হা , অ- কবিতার বিষয়বস্তু অনুসন্ধান করেই গবেষণা কাজে নিয়োজিত হয়ে গেছি।
        আমি লিটল পন্ডিত। এরপর আর কিছু বলার নাই।😀❤

      2. আচ্ছা, আচ্ছা,, সোনেলা ধন্য হয়ে গেলো পরিবারের একমাত্র উমদা গবেষকের দেখা পেয়ে। লিটল পন্ডিত তো আদরের ডাক, তুমি বড় পন্ডিত হতে চাইলে আমার কি 😜

        খুব ভালো থেকো নাজমুল,
        আমাদের স্নেহ আর দোয়ায় থাকো সারাক্ষণ।
        শুভ কামনা 🌹🌹

    1. তোমাদের ভালোলাগা আমার পরম প্রাপ্তি প্রদীপ। এমন মায়ায় জড়িয়ে রাখো বলেই যা খুশি তাই লিখে ফেলি।

      অনেক ধন্যবাদ আর শুভ কামনা রইলো, ভালো থেকো সব সময়। দোয়া রইলো 🌹🌹

  4. নির্দিষ্ট করে আর কিছুই বলার নেই, সব সঠিক উপাখ্যান লিখে ফেললেন এই লেখায়।

    আহা এসব গবেষণাদি বিষয় নিয়ে আগে লিখেননি কেন!! তাহলেইতো ব্যথাবেদনা প্রতিহত করার উপায় জানা থাকতো। যাক উপকার হলো।

    ধন্যবাদ আপু। শুভকামনা সবসময়ন

    1. এসব আমি আগে বুঝলেতো লিখতাম!
      সময়ের সাথে সাথে বুঝেছি, উপলব্ধি করেছি, তারপর লিখলাম।

      ধন্যবাদ ভাই, ভালো থাকুন,
      শুভ কামনা 🌹🌹

  5. এটা ” সাবিনা বচন ” বা ‘ নদী বচন ‘ হলেই ভালো হতো 🙂
    কত বিচিত্র বিষয় বস্তু নিয়ে আপনি যে লিখতে পারেন, তাই ভাবছি।
    আপনার কাছ হতে বিষয় বস্তু ধার নিতে হবে।

    শুভ কামনা।

    1. হাহাহা, মজা পাইলাম।
      পথপ্রদর্শক যদি রাস্তার সন্ধান চায় তাহলে পথিকের কি দশা হয় তা এখন চমৎকার ভাবে বুঝতে পারলাম 🙂

      ভালো থাকুন,
      সুস্থ ও নিরাপদে থাকুন,
      শুভ কামনা 🌹🌹

  6. যদি উপরিউক্ত উক্তি গুলো মস্তিষ্কে গেঁথে নিয়ে যথার্থ ব্যবহার করা যেনো তবে এতো এতো বিরহের চাষাবাদ করতে হতো না।

    দারুণ দারুণ লিখেছেন আপু ❤ ❤

    এখন অব্দি আমিই লাস্ট মন্তব্যকারী
    আমাকে কী পুরুস্কৃত করা হবে না??

    1. অবশ্যই পুরুস্কিত করা উচিত। আপনি আমার প্রিয় লেখিকা, আপনার যোগ্য পুরস্কার কি দিবো ভাবছি।

      নিন, ভক্তের ভালোবাসা গ্রহণ করিয়া ধন্য করুন আমায় ❤❤❤❤

মন্তব্য করুন