মাহবুবুল আলম ||
মা যে গেছেন দিয়ে আমায় ফাঁকি
এ শোক নিয়ে কেমনে আমি থাকি
এই তো মায়ের চশমা ও পানদানী
যেমন ছিলেন তেমনই খানদানী।
মায়ের হাতের ভাঁজ করা সব শাড়ি
মায়ের প্রিয় শখের সেই আলমারি
যেমনি ছিল তেমনি পড়ে আছে
সবি আছে মা নেই কেবল কাছে।
মা যে গেছেন অনেক অনেক দূরে
মায়ের জন্যে মনটা কেবল পোড়ো।
কার কাছে আর জানাবো আবদার
মনের ভেতর গোপন হাহাকার
অশ্রুঝরে বোঝাই যে মনটারে
কিছুতেই মন যে মানে না রে।
মা বলে যে ডাকবো আমি কারে
হাজার ডাকে পাই না আমার মা’রে
সে যে আছে লক্ষ তারায় মিশে
এ কথাটায় মানবো প্রবোধ কিসে।
কোনো দিনও শোনবো না মা’র ডাক
বলবেনা আর আমার কাছেই থাক।
১০ মে ২০২০
মোট পড়েছেনঃ ৮৪৯জন
আজ পড়েছেনঃ ০জন
মায়েরা আমাদের হৃদয়ের মা হয়েই বেঁচে থাকবেন।
অবশ্যই আল্লাহ তাঁদের সহায় হবেন, তাঁরা যেখানে যেমন ই থাকুন।
ধন্যবাদ হেলাল ভাই। শুভেচ্ছা জানবেন ।
ভাল থাকবে।
পৃথিবীতে সব মা ভালোবাসার মহাসাগর ।
অনেক অনেক ধন্যবাদ ।
চমৎকার লিখেছেন। মায়েদের জন্য অফুরন্ত ভালোবাসা। ভালো থাকবেন সুস্থ থাকবেন
ধন্যবাদ ও শুভেচ্ছা জানাবেন ।
করোনাকালের জন্য আজ মায়ের কাছে যাওয়ার সুযোগ হয়নি।
অনেক ধন্যবাদ আপনাক।
মা যে তুমি থাক পাশে যখন বিপদ আসে
মা হারা সন্তানেরা তোমার কাছে আসে
ভাল থাকবেন। শুভ কামনা।
ধন্যবাদ দাদা!
শুভেচ্ছা অবিরাম ।
ভালো থাকবেন সবসময় !
জগতের সকল মা ভালো থাকুক।
সকল মায়ের প্রতি শ্রদ্ধা জানাই।
অনেক অনেক শুভেচ্ছা রইলো !
সব মায়েরা ভালো থাকুক।
ধন্যবাদ আপনাক।
বিনম্র শ্রদ্ধা।
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা,
ধন্যবাদ আপনাকে !
মা যে গেছেন অনেক অনেক দূরে
মায়ের জন্যে মনটা কেবল পোড়ো।
———– ভাল থাকুক সকল মা।
সেই প্রার্থনাই করছি।
ধন্যবা।
শুধু মা দিবসে নয়,
মা যেন থাকেন সব সময় আমাদের মনের মাঝে চির জাগরুক হয়ে।
জগতের সব মা ভালো থাকুক।
ধন্যবাদ আপনাকে প্রিয়জন জিসান ভাই!