হৃদয় জমিন

আমার বুকের বাম কুঠুরিতে কিনলে জমিন সেদিন,
কপোল ছুঁয়ে লোনাজলের ঝর্ণাধারা দেখেছি যেদিন।
সেই জমিনে ভালোবাসা, শ্রদ্ধা, বন্ধুত্ব সবই হলো চাষাবাদ-
তোমার হেলায় এখন সেখানে স্খলিত আবাদ।
অকস্মাৎ হারিয়ে গেছো কোথায়, কোন কাননে?
অপেক্ষার প্রহর অনন্ত, অসীম- তোমার বিহনে।

পেরেছো কি সুখী হতে প্রত্যয়ের ভগ্নে?
তোমায় সতত খুঁজে ফিরি বিমূর্ত লগ্নে।
তোমার হৃদয় জমিনে দিবারাত্রি করেছি সিঞ্জন,
তবুও হলোনা তোমার প্রেমের চিত্তরঞ্জন।
আশাহত মনটা করে উথালি-পাতালি,
আমার পূজার ফুল তোমার তরে করেছি অঞ্জলি।

মোট পড়েছেনঃ ১,১৫৯জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. মনের জমিন চাষ করে ফসল তুলে নিয়ে যে চলে যায় সে কৃষককে আর মনে রাখার দরকার কি? এরা এমন স্বার্থপরই হয়।

    তবুও শুধুমাত্র ভালোবাসি বলেই তার স্মৃতিকে আগলে রাখি আমরা। ভালো থাকুন দিদিভাই।

  2. আশাহত মনটা করে উথালি-পাতালি,
    আমার পূজার ফুল তোমার তরে করেছি অঞ্জলি।
    এ ফুল পূজিবার লাগি হাসিছে প্রাণ খুলে।
    অনবদ্য কাব্যকথন দিদি।

    1. তাই নাকি! আমি সত্যিই আবেগাপ্লুত। ধন্য হয়ে গেলাম। আমার লেখা তাহলে সার্থক বলা যায়! ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ সকাল

    1. অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনাদের অনুপ্রেরণা আমাকে আবেগ এ ভাসিয়ে দেয়। ভালো থাকুন সুস্থ থাকুন। শুভ কামনা রইলো। শুভ সকাল

    1. ভাষা খুঁজে পাচ্ছিনা ধন্যবাদ দেবার। তবুও বলি মনটা ভরে গেল আপনার কথায়। আপনাদের এই ভালোলাগা ধরে রাখতে পারি যেন সারাজীবন আশীর্বাদ করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন

মন্তব্য করুন