আমার হোক সারা

আমার ভালোবাসা মরে গিয়ে দূর আকাশের তারা হয়ে জ্বলুক ,
আঁধারের প্রদীপ-শিখা হয়ে তোমার পথ আলোকিত করুক‌ ।
আমার স্বপ্নগুলো উড়ে গিয়ে মেঘের ভেলায় ভাসুক,
মরুর তপ্ত বুকে বৃষ্টি হয়ে তোমার জন্য ঝরুক।
আমার সুখ গুলো হারিয়ে গিয়ে ফুল হয়ে ফুটুক,
তোমার ভালোবাসার ঘরে সুবাস হয়ে উঠুক।

আমার জীবন-প্রদীপ নিভে গিয়ে অকালেই ঝরুক,
তোমার সঞ্জীবনীর জীবন-আয়ু শতায়ুতে পড়ুক।
আমার হাসি গুলো ব্যথার উলুবনে কাঁদুক,
তোমার প্রিয়ার টোল পড়া হাসিতে মুক্ত ঝরুক।
আমার আশাগুলো হারিয়ে গিয়ে আকাশেতে মিলুক,
তোমার বাতায়নে বসন্ত-সমীরণ হয়ে আছড়ে পড়ুক।

মোট পড়েছেনঃ ৮৮২জন আজ পড়েছেনঃ ০জন

২২টি মন্তব্য

  1. সর্বোপরি ভালো থাকুক ভালোবাসার মানুষ।
    ভালোবাসার মানুষকে ভালো থাকতে দেখলে
    এই এক জীবনে আর যেনো সত্যিই কিছু চাইবার নেই।

    চমৎকার লিখেছেন দিদি
    ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়

  2. আমার জীবন-প্রদীপ নিভে গিয়ে অকালেই ঝরুক,
    তোমার সঞ্জীবনীর জীবন-আয়ু শতায়ুতে পড়ুক।

    আমি চাই সে সঞ্জীবনীতে বেঁচে থাকুক সারাজীবন।
    শুভকামনা দিদি।

  3. নিজের জীবন বিষর্জন দিয়ে
    প্রিয় জনের আয়ু বাড়াতে চাইলে হয় না।
    একা একা সে বাঁচতে পারবে না।
    ভাল লাগলো। শুভ কামনা।

    1. দাদা তার প্রিয়ার আয়ুর কথা বলেছি যাকে নিয়ে সে বাঁচতে চায়। সে তো একা না। ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  4. আমার জীবন-প্রদীপ নিভে গিয়ে অকালেই ঝরুক,
    তোমার সঞ্জীবনীর জীবন-আয়ু শতায়ুতে পড়ুক।
    ভালোবাসা একেই বলে।
    খুব ভালো লাগলো আপু।

মন্তব্য করুন