হে-বিধাতা

  • হে- বিধাতা
  • হে -বিধাতা, এ- কেমন নিষেধাজ্ঞায়
  • আবদ্ধ করেছ ষোলকোটি জনতা,
  • পথের সন্ধানে তোমায় খুজে দিবসযামীনি
  • আশায় আশায় কাঁটিয়েছি দিন-রজনী –
  • তুমি তো চোখ ফিরিয়ে দেখলে না।
  • হে- বিধাতা,
  • সহস্র দিনের অপেক্ষায় দিবারাত্রি
  • মধুময়, মধুর লগ্নে আতঙ্কিত জননী,
  • আনন্দে ভাসা দু-নয়নে পরেছে ছানি
  • ভূমিষ্ট হয়ে ছোট্ট সোনামণি অস্পষ্ট চোখে
  • ঝাপসা দেখে মাতৃভূমি।
  • হে- বিধাতা,
  • স্পর্শহীনতায়, আকুলতা
  • সুর খুঁজে না পায় মাতৃ মমতা?
  • বিবস্ত্র দুগ্ধ পিপাসী দৃষ্টি আকুলতায়
  • কাঁদছে ছোট্ট শিশু-টি।
  • হে – বিধাতা,
  • এ-কেমন আবদ্ধতা, নিষেধাজ্ঞা
  • দেয়াল বন্দী ঘরে মাতৃমমতা,
  • তোমারি মুগ্ধ পরশে অশ্রু চোখে, আজ-
  • ষোলকোটি জনতা।
  • হে- বিধাতা,
  • শ্বেত-শুভ্র ক্যানভাসে অর্ধসমাপ্ত
  • ক্ষুধার্ত মানুষ বাড়ছে ক্রামাগত,
  • হে- বিধাতা এ-কেমন নিষেধাজ্ঞা
  • তোমার সৃষ্টি নিয়ে তুমি করো খেলা।
  • হে- বিধাতা,
  • যতক্ষণ রবে তুমি এ ধরণীতে
  • এ-বিশ্ব সৃষ্টি সঞ্চারিত হবে তোমার চরণে //
  • সঞ্জয় মালাকার /
মোট পড়েছেনঃ ১,১৭১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. ক্ষুধার্ত মানুষ বাড়ছে ক্রামাগত,
    হে- বিধাতা এ-কেমন নিষেধাজ্ঞা
    তোমার সৃষ্টি নিয়ে তুমি করো খেলা। বিধাতার নিয়ম বড়ই অদ্ভুত, তার লীলা বোঝে কার সাদ্ধি! ভালো থাকুন সুস্থ থাকুন

  2. কেউ অনেক পেয়ে বিধাতার গুনগানে মগ্ন থাকে,
    কেউ পাওয়ার আশায় তার দুয়ারে হাত পাতে,
    আর কেউ কিছু না পাওয়ার বেদনায় অভিযোগের পাহার গড়ে।
    সুখে-দুখে-ত্যাগে-ক্ষুধায়-অভিমানে-সমাদরে.. তিনি “বিধাতা” থাকেন/আছেন আমাদেরই সাথে 🙂

    শুভ কামনা রইলো দাদা,
    প্রবাস জীবনে যথাসম্ভব ভালো থাকুন। 🌹🌹

    1. অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় দিদি।
      ,
      সুখে-দুখে-ত্যাগে-ক্ষুধায়-অভিমানে-সমাদরে.. তিনি “বিধাতা” থাকেন/আছেন আমাদেরই সাথে 🙂

      দিদি বিধাতার লীলা বুঝিনা, গরীবের চোখের জল কেউ কেনো মুছে না।

      আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন