বরাদ্দকৃত পথটি দ্রুতই শেষ হয়ে যাবে বলে
হাতের মুঠোয় একটা সূর্য আঁকলাম।
বিকিরিত রশ্মিগুলো আঁকতে না আঁকতেই
নিভে গেল বিক্ষেপণ।
সে আলোয় কোন আভা নেই; নেই কোন উত্তাপ।
রঙধনু রঙে আসলে কোন প্রতীমা হয় না,
সাতরঙ মিশে গেলেই হাওয়াই মিঠাই,
আর ওদের অনুপস্থিতিই গহীন অন্ধকার।
***—————————————-***
(ছবি : কামাল ভাই থেকে ধার করা।)
মোট পড়েছেনঃ ১০৮জন
আজ পড়েছেনঃ ০জন
সাতরঙা স্বপ্ন গুলো এমনি। দেখতে না দেখতে হাওয়ায় মিলিয়ে যায়। তবু তো আমাদের স্বপ্ন দেখা থেমে থাকে না……..ছবিটা কাউয়ার চড় থেকে আমার তোলা নজরুল ভাই।
কৃতজ্ঞতা রইল ভাই।
শুভ রাত্রী
‘ সাতরঙ মিশে গেলেই হাওয়াই মিঠাই,
আর ওদের অনুপস্থিতিই গহীন অন্ধকার। ‘
কবিতায় সত্যি উচ্চারন।
শুভ কামনা ভাই।
ধন্যবাদ ভাই।
কমনীয় ভাবনায় সৃজনশীল লেখা।
ধন্যবাদ ভাই।
তবুও এই উত্তাপহীন,আভাহীন
রঙহীন রংধনুকে আকড়েই স্বপ্ন দেখে
স্বপ্ন সাজানো হয়
চমৎকার লিখেছেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
শুভকামনা সবসময়
বুঝতে পারছি সাতরঙা রংধনু আপনার চাই-ই।
হা হা হা
সাতরঙা রংধনুর মাঝেই ভালোবাসা আঁকা থাকে। মনের আকাশে যখন মেঘ জমে যায়, হাতের সূর্যটা ম্লান হতে হতে মিশে যেতে চায়, না পাওয়ার দুঃক্ষ গুলো অশ্রু হয়ে ভেসে যায়, ঠিক তখুনি অফুরান রঙে রংধনু নিয়ে আসে বিশুদ্ধ ভালবাসা।
সবাই পায়না, কিন্তু যে পায় সেই বোঝে হাওয়াই মিঠাই কিন্তু কেমন মিষ্টি 🙂
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
সত্যিই তো ,
রঙধনু রঙে আসলে কোন প্রতীমা হয় না,
আপনার মতো কখনো ভাবিনিতো আগে ?
ভাল লাগলো। শুভ কামনা।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ
প্রতিটি লাইন চিরন্তন সত্যের কথা বলেছে। রংধনুর রঙে প্রতিমা হয়না কিন্তু সেই রঙ নিয়েই প্রতিমা সাজানো হয়। তাই আমরা নিরাশার মাঝেও আশা, স্বপ্ন নিয়ে বেঁচে থাকার বিলাস করি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা আপনার জন্য
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
চমৎকার কাব্যকথন দাদা।
শুভকামনা রইল দাদা।
সাতরঙ মিশে গেলেই হাওয়াই মিঠাই,
আর ওদের অনুপস্থিতিই গহীন অন্ধকার।
চমৎকার উপস্থাপন দাদা, ভালো থাকবেন সবসময় শুভ কামনা।
ধন্যবাদ দাদা।
অসাধারন লেখাটা ভাইয়া, হৃদয় ছুঁয়ে গেল।
ধন্যবাদ আপু
আলো নিভে গেলেই অন্ধকার। প্রতিটি সকাল নতুন আশার আলো নিয়ে আসুক। ভালো থাকবেন ভাই।
ধন্যবাদ ও শুভকামনা ভাই।