শুভ কামনা !

বন্ধু তোমরা কে আছ কোথায়
আমি আজও বসে আছি শুভ কামনায়।
কতদিন হয় না দেখা নদীর ধারে
জ্যোৎসনার রূপ দেখা হয় না আধাঁরে।

জীবনের জয় গান আজ যায় যে থেমে
কালো মেঘে ঢেকে যায় আঁধার নামে।
দিন যায় রাত আসে কেটে যায় মাস
গৃহবন্দী থেকে মানুষ করে হাঁস ফাস।

হাজার স্মৃতি আজ দিয়ে যায় উঁকি
লেখার ছলে করে যাই কত আঁকি বুকি।
মানুষের কত রূপ দেখা হল বাকি
হিসেবের খাতায় আজ সবকিছু ফাঁকি।

মন যে মানে না আর থাকি কতকাল
করোনার আঁধার কেটে আসুক সকাল।
দিনতো কাটে না আর ঘরে বসে থেকে
নতুন দিনের স্বপ্ন দেখি নানা ছবি এঁকে।

সুদিনের প্রতীক্ষায় আজো বসে আছি
করোনা তোমায় আজ বিদায় দিয়ে বাঁচি।

মোট পড়েছেনঃ ২,২০২জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. আহা! এতো আমার মতই বিশাল আকুতি, রক্ষা পাওয়ার।
    আমরা শুধুই অপেক্ষার ডালি! নিয়ে বসে আছি, কবে মুক্তি পাব তা শুধুই বিধাতা জানেন।

  2. সুদিন আসবেই আসবে
    করোনার বিভৎস আঁধার কেটে
    সোনালী রবি উদিত হবে পূর্বাকাশে
    সমস্ত দুর্যোগ শেষে আসবেই নতুন ভোর
    নতুন সকাল

    তাই তো প্রতীক্ষারত মন রয়েছে
    অপেক্ষায় রয়েছে সুন্দর দিনের আশায়

  3. হাজার স্মৃতি আজ দিয়ে যায় উঁকি
    লেখার ছলে করে যাই কত আঁকি বুকি।
    মানুষের কত রূপ দেখা হল বাকি
    হিসেবের খাতায় আজ সবকিছু ফাঁকি।

  4. এমন আকুতি সবাই করছি আঁকিবুঁকি, করোনা বিহীন সকাল কবে যে দেবে উঁকি! ধন্যবাদ দাদা । অবিরাম শুভ কামনা জানিয়ে গেলাম

  5. সেদিন বেশি দূরে নয়, যেদিন করোনা বিদায় নিয়ে স্মৃতিতে বেঁচে থাকবে। আমরা থাকি বা থাকি আমাদের আকুতিরা বেঁচে থাকবে করোনার স্মৃতি-সঙ্গে।

    শুভ কামনা রইলো দাদা 🌹🌹

  6. করোনা আলামতের শেষে আবার একসময় হয়তো দেখা হবে, সাক্ষাৎ হবে। সুন্দর সময়োপযোগী কবিতার জন্য অশেষ ধন্যবাদের সাথে শুভকামনা থাকলো, শ্রদ্ধেয় কবি দাদা।

  7. সুদিনের প্রতীক্ষায় আজো বসে আছি
    করোনা তোমায় আজ বিদায় দিয়ে বাঁচি।

    লাইন দুটো দারুন লাগছে দাদা।
    আমরা সবাই চাই করোনা মুক্ত পৃথিবী, আল্লাহ্ সহায় হোন।

    ভালো থাকুন, সাবধানে থাকবেন দাদা।

  8. মন যে মানে না আর থাকি কতকাল
    করোনার আঁধার কেটে আসুক সকাল।
    দিনতো কাটে না আর ঘরে বসে থেকে
    নতুন দিনের স্বপ্ন দেখি নানা ছবি এঁকে।
    .
    সুদিনের অপেক্ষায় দাদা।
    শুভকামনা অনেক

মন্তব্য করুন