প্রমত্ত ব্জ্রবৃষ্টি

 

নামি নামি বৃষ্টি;
অপেক্ষারা ডানা মেলে বসে আছে
একটু ভিজবে বলে;
গাছেদের পাতারা হাসাহাসি বন্ধ করে
গা-য়ে গা-লাগিয়ে ফিস ফিস করছে
ওদের ও চাই, একটু;
ক্লিষ্ট-পথিক ক্লেশ লুকিয়ে ব্যাকুল ইতিউতি,
মধুর স্তনন তার ও একটু চাই;
দুরন্ত-ঈগল রক্ত-চোখ পাহারায়,
ভাগ চাই;
পুলকিত সোহাগ শিহরণে উন্মাতাল
স্বমেহনে ব্যস্ত কামুক কাঠ-রোদ্দুর
তার ও চাই, সামান্য;

নির্জীব-ন্যুব্জ নয়,
প্রমত্ত বজ্র সমেত প্রত্ন-বৃষ্টি খচ্‌খচে ঠাটবাঁটে
ক্রমশ শিরদাঁড়া বেয়ে নীচে নেমে যাচ্ছে
সৃষ্টির অনুকূলে।

ছবি……নেট থেকে।

মোট পড়েছেনঃ ৬৭৯জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. সবাই চাই ভিজতে, শীতল হতে। হচ্ছি দু’দিন ধরে। ঘরে বসে বৃষ্টি উপভোগ করতে ভালোই লাগে।বাইরে কাজের সময় বৃষ্টি হলে মেজাজ বিগড়ে যায় রাস্তা ঘাটের কথা চিন্তা করে। ভালো থাকবেন বৃষ্টি নিয়ে

  2. প্রমত্ত বৃষ্টির ছন্দে ছন্দে সবাই ভিজাচ্ছে/ভিজছে
    দুর্ভাগ্য দেখুন আমার শহরে বৃষ্টিও নেই
    নেই মন মাতানো টাপুর টুপুর বৃষ্টির সুর
    একটু বৃষ্টি বিলাসী হতে যে আমার ও ইচ্ছে করে

      1. অপেক্ষার অবসান ঘটিয়ে
        আলতো স্পর্শে ছুঁয়ে দেবে
        গা-য়ে গা-লাগিয়ে কাছে ফিসফিসিয়ে
        ভালোবাসা বাসির কথা বলবে
        আদর সোহাগ মাখা শব্দে বলবে
        আমার কিন্তু ভাগ নয় পুরোটাই চাই
        শিহরণ জাগানো তনু, লজ্জায় রাঙা মন
        যাহ্ দুষ্টু বৃষ্টি…..🙈

  3. নামি নামি বৃষ্টি;
    অপেক্ষারা ডানা মেলে বসে আছে
    একটু ভিজবে বলে;
    নান্দনিক কাব্যিক ব্ঞ্জনা। কবিতা ভাল লেগেছে।
    শুভকামন।

  4. আমার ভাতিজার ঘরের একটা নাতনী আছে, সে সব সময় আমার কাধেই বেশী ঝুলে। ও আজকে বায়না ধরেছিল বৃষ্টি নামলেই ভিজবে, আমিও ওর কথায় সায় দিয়েছিলাম। কিন্তু যখন বৃষ্টি নামলো ভেজার জন্য দুজন প্রস্তুতি নিচ্ছিলাম অমনিতেই বাধা। বৃষ্টিতে ঠান্ডা লাগবে, আর ঠান্ডা লাগানো মানেই করোনাকে ডেকে আনা। কি আর করা বাথরুমে ঢুকে গেলাম।

    তবে আজ দুপুরের বৃষ্টিটা সৃষ্টির অনুকুলেই ছিলো। ওর ঘুম পাড়ানি গান আমার একটা জম্পেস ঘুমের সৃষ্টি করেছে। রাতেও মনে হয় তাই হবে।

  5. দারুন লিখছেন ভাইয়া।
    বৃষ্টি সবার প্রিয় আমারও, ভিজতে ভালো লাগে, সাথে আম্মু বকুনি বৃষ্টি ভেজার আনন্দ বাড়িয়ে দেয়।

    ভালো থাকুন, সাবধানে থাকুন

  6. নামি নামি বৃষ্টি;
    অপেক্ষারা ডানা মেলে বসে আছে
    একটু ভিজবে বলে;

    প্রমত্ত বৃষ্টির ছন্দে ছন্দে সবাই ভিজাচ্ছে/ভিজছে।

    চমৎকার লিখেছে দাদা ,
    ভালো থাকুন সবসময় শুভ কামনা //

  7. যা বৃষ্টি পড়ল। ভাবলাম ভিজে শান্তি পান।
    যথারীতি হতাশ করে কঠিন কাব্য কথন।
    যেটা আপনার দ্বারাই সম্ভব।
    ভালই লাগলো। শুভ কামনা।

    1. কবিরা মহৎ-প্রাণ হয় বলেই ‘দীর্ঘদিন’ কে ক্রম-দীর্ঘায়িত করার ক্ষমতায় বলিয়ান থাকে।
      ‘ফুলের সহিত থাকিয়া আমি সুবাদে হইনু খাঁটি’, সে-টুকুরই মাত্র অপেক্ষায় আছি।
      ভাল থাকবেন।

  8. কাল থেকে বৃষ্টি হচ্ছে, আসলে কাল থেকে না। পরশু থেকে। ঝড় + বৃষ্টি। কয়েকবার প্রস্তুতি নিলাম ভিজবো বলে। কিন্তু উঠোনে নামতেই ধুপধাপ শীল পড়া শুরু হলো। গেলো আমার সব পরিকল্পনা বৃষ্টির পানিতে ভেসে! থাকগে তাতে কি? এমন বৃষ্টিময় লেখায় বৃষ্টি বেশ জোরেসোরেই নেমেছে দেখতে পাচ্ছি 😜😜

    1. আপ্নার গোল গোল চোখে কত কী না দেখতে পান।
      এইডা ঠিক ঠিক বৃষ্টি-ফৃষ্টি কী না বুঝতে পারছি না।
      কাশি এড়িয়ে নিরাপদে থাকুন।

মন্তব্য করুন