করোনা কালের চাঁদ

 

করোনা কালের মধ্যরাত;
আঁধারের দাপট হটিয়ে,
চাঁদের আলোর দখলদাড়ি-
একটু একটু করে বাড়ছে।

গগন জুড়ে যেনো উছলে পড়ছে,
স্নিগ্ধ জ্যোৎস্নার রূপোলী আলো।
দুধ সাদা চাঁদের আলোয়-
আলোয় ছয়লাব চতুর্দিক।
রূপে রঙে মন মাতানো শুভ্র আলো!

চাঁদনী রাত তো এমনই!
মধ্যগগনে চাঁদের রূপোলী আলোয় বন্যা বইছে,
আর তার চারপাশে তারারা মিটিমিটি জ্বলছে।

মোট পড়েছেনঃ ১,৩০৬জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. হুম সব জ্যোৎস্নাই এমন করে আলো ছড়ায়, সে হোক মহামারীতে, সে হোক সুসময়ে। ভালো লেগেছে কবিতা। ধন্যবাদ আপনাকে

  2. করোনাকালে নানান কিছু খুঁজে পাচ্ছেন লেখা-বিষয়ে দেখে ভাল লাগছে,
    কিন্তু লেখায় যেন আধো আধো একটি ভাব থেকে যাচ্ছে,
    অন্যান্য লেখায় যেমন উচ্ছল লাফালাফি থাকে তেমনটি খুঁজে পাচ্ছি না,
    হতে পারে বুঝতে পারছি না।
    ফুল পাখি লতাপাতারাও লেখায় বাঁচতে চায়!! বেঁচে যায়।

    1. নিস্তেজ নিষ্প্রাণ শূন্য আমার পৃথিবী
      এখানে নেই কোন পাখির উড়াউড়ি,
      নেই কোন সবুজের সমারোহ,
      নেই মন মাতানো ফুলের সৌরভ।

      যখন যা মনে আসে লিখে ফেলি। কখনও বুঝে কখনও না বুঝেই।

      মধ্যগগনে শূন্যে ঝুলে থাকা চাঁদ আমি
      তার চারপাশে মিটিমিটি করে জ্বলছে আমার প্রাণ

      এমনি কিছু লিখতে চেয়েছিলাম কিন্তু হয়নি 😰😰

      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  3. চাঁদনী রাত তো এমনই!
    মধ্যগগনে চাঁদের রূপোলী আলোয় বন্যা বইছে,
    আর তার চারপাশে তারারা মিটিমিটি জ্বলছে।
    পৃথিবী আবার তার সগর্ভে ফিরে আসুক।
    বেশ ভালো লেখনী।
    শুভকামনা দিদি।

মন্তব্য করুন