পাখির ডানা

এই ছোট্ট পাখি, ‘একটু সময় হবে কি তোমার?’
দাওনা তোমার ঐ ডানা দুটো মোরে;
যে ডানা তোমাকে আকাশ ছোঁয়ায়;
আমিও ছুঁয়ে দেখতে চাই ঐ নীলাকাশটাকে ।
যেখানে থাকবে না কোনো রাডারের বিধিনিষেধের প্রাচীর।
উঁচু বৃক্ষের মগডালে রেখে যাও-
তোমার ঠোঁটে বোনা আশ্রয়স্থল;
আমি ও তেমনি ছোট্ট একটি খড়কুটোর ঘর বানাতে চাই-
ঐ যে তেপান্তরের গাছের ডালে।

দেবে! দেবে ভাই তোমার ডানা দুটো মোরে!
যেভাবে ঘুরে বেড়াও দেশ থেকে দেশান্তরে-
অবলীলায়, অকুতোভয়ে;
আমি ও তেমনি দু’চোখ জুড়াতে চাই প্রকৃতির সৌন্দর্যে।
তুমি যেমন করে রোদ-বৃষ্টি-ঝড়ে ;
ছোট্ট ডানার আঁচলে ঢেকে রাখো ছানাদের;
আমিও তেমনি আগলে রাখবো প্রিয়জনদের-
সব দুঃখ কষ্ট থেকে।
কেমন করে ভেসে বেড়াও মেঘের ভেলায়, ছুঁয়ে যাও দিগন্ত-রেখা ?
আমিও যেতে চাই দিগন্ত ছুঁয়ে, ভেসে যেতে চাই মেঘের আড়ালে।

মোট পড়েছেনঃ ২,০৩৪জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. আপনি তো দেখছি আমার নীলাকাশের দিকে চোখ ফেলছেন!
    “পেম-পিড়িতির” বাইরে এসে কত সুন্দর করে আশাবাদ দেখালেন।
    আরও কিছু লিখুন।

    1. আমার ও একখান নীলাকাশ আছে তবে সেটা মেঘে ঢেকে থাকে । প্রেম- পিড়িতি কোথায় নেই বলুন! এখানেও কিন্তু প্রিয়জনদের ভালোবাসার কথা এসেছে। আপনাদের আশীর্বাদ ও আন্তরিকতায় ধন্য। ভালো থাকবেন সবসময়

  2. কবিতাটি অনেক ভালো হয়েছে ছোট দি।
    খুব সুন্দর স্বপ্ন ইচ্ছে প্রকাশ পেয়েছে কবিতায়।
    ছাইরাছ হেলালের মন্তব্যের সাথে একমত। এভাবে কিছু লেখার অভ্যাস করলে ভালোই হয়।

    শুভ কামনা।

    1. দাদা ভাই লেখাটা সার্থক হলো ,ভালো লেগেছে জেনে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো। জানিনা কতটুকু পেরেছি তবে মন্তব্যে মন ভরে গেল। ভালো থাকবেন

  3. চমৎকার লিখেছেন দিদি
    ছোট্ট পাখি দয়া হোক
    দিয়ে দিক তার ডানা দুটি
    সেই ডানায় চেপে নীলাকাশ ছুঁয়ে
    ইচ্ছে পূরণ করুক আমার দিদি

    1. দাদার মন্তব্য পেয়ে হলাম আমি খুশী, এমন মন্তব্য চাই আরো বেশী বেশী। ভালো থাকবেন দাদা। ঘরেই থাকুন সুস্থ থাকুন

    1. 👏👏 ধন্যবাদ সত্যটা বলার জন্য। স্বাধীনচেতা মানুষ পাখি হতে চায়। অসংখ্য ধন্যবাদ আপু। ঘরে থাকুন সুস্থ থাকুন

  4. তুমি যেমন করে রোদ-বৃষ্টি-ঝড়ে ;
    ছোট্ট ডানার আঁচলে ঢেকে রাখো ছানাদের;
    আমিও তেমনি আগলে রাখবো প্রিয়জনদের-
    সব দুঃখ কষ্ট থেকে।
    —————সাবাস

মন্তব্য করুন