হেঁটে যায় আর্য নারী

 

পূর্ণ-ভোরে হালখাতার কথা ভাবি

বুকে নিয়ে করোনার চৈত্র-দাহ,

এই যে আলপথ বেয়ে হেঁটে হেঁটে এসেছি

হাজার বছর, বংশ/পুরুষ পরস্পরায়

গ্রীষ্ম শীত বর্ষা ও মধু-বসন্তে,

সব আজ ম্রিয়মাণ/মিসমার যন্ত্রণার সমুদ্র-সীমায়;

স্মৃতির প্রত্নত্ত্বে নাবালকের মৃদু চাহুনি

সুখ-দুঃখের স্মৃতি-বিস্মৃতি অর্ধবৃত্তের অন্ধকারে।

 

অনন্ত-স্বাধীন মৃত্যুহীন উৎসব-ভালোবাসার স্বপ্ন দেখি,

স্বপ্ন দেখি সফেদ বালিয়াড়িতে আছড়ে পড়া নীল-সমুদ্র-তুফান,

জি-স্পটে চোখ-ছুঁড়ে আলতো পায়ে হেঁটে যাওয়া আর্য নারী, স্বপ্নে আঁকি।

 

ছবি…….নেটের।

মোট পড়েছেনঃ ৭৩৯জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. স্বপ্ন সবাই দেখি, দেখছি। এমন নববর্ষের কথা কখনো ভাবিনি।যখন বোমা হামলা হলো, শ্লীলতাহানি হলো তারপরও সবাই নববর্ষ পূর্ণদমে পালন করেছে। আর আজ সবাই গৃহবন্দী। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  2. নববর্ষের শুভেচ্ছা রইল ভাইয়া।
    হৃদয় ছুঁয়ে গেল লেখাটা, চমৎকার লেগেছে।

    ভালো থাকুন, সুস্থ থাকুন।
    শুভ কামনা রইল।

  3. “জি-স্পটে চোখ-ছুঁড়ে আলতো পায়ে
    হেঁটে যাওয়া আর্য নারী, স্বপ্নে আঁকি। “
    ওয়াও !
    বন্ধুর লেখায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখি।
    শুভ নববর্ষ !

  4. স্বপ্নরা আবার পূর্ণ হবে
    মিলবে ডানা উড়বে ইচ্ছে মতো

    সে আশাতেই এবারের বৈশাখ ঘরে বসেই হোক উযাপন।
    নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো ‌
    ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  5. হালখাতা এবারে কারোরেই করা হলোনা। করোনার কারনে আমাদের হাজার বছরের ঐতিহ্য স্থিমিত হয়ে পড়লো। একদিন সব মেঘ কেটে যাবে নিশ্চই।

    তাইবলে জি স্পটে তাকিয়ে স্বপ্ন দেখা!! কোথায় হালখাতা দিয়ে শুরু হলো আর শেষ হলো গিয়ে জি স্পটের দিকে তাকিয়ে ইনুনী-বিনুনী হাঁটা দিয়ে!!

    1. আসলেই এবারে হাল খাতার কিছুই উদযাপন হলো না, তাও ভাল আল্লাহ আমাদের
      এখন পর্যন্ত নিরাপদে রেখেছেন।
      আপনি যা ভাবছেন এ লেখায় তা নেই।
      শেষ লাইনটি সব থেকে শক্তিশালী, আশাবাদের জায়গা।
      ভাল থাকুন, শুভেচ্ছা।

  6. হালখাতার কথা মনে করে দিলেন ভাই। আমার হালখাতা অনুষ্ঠানের তারিখ ছিলো ৭ এপ্রিল। তারপর সব শেষ হয়ে গেল, জানিনা কি অনিশ্চিৎ ভবিষ্যত আমাদের সামনে অপেক্ষা করেছে।

মন্তব্য করুন