করোনায় বাংলার নববর্ষ !

বাংলার রূপ গিয়েছে ভরে সবুজের শ্যামলিমায়
জীবনের রং শুধু বদলায়  শ্যামল মৃত্তিকায়
ফুলেল সৌরভে ভরে উঠে প্রাণ বসন্ত দিনের শেষে
এবার এসেছে ফিরে ঘাতক করোনা বাংলার নববর্ষে।

সাজানো বাগানের গোলাপ এসে বলে
বিষন্ন বদনে থেকো না বন্ধু
ভীরু কাপুরুষের মতো।
মানুষের পাশে দাঁড়াও
আমি আজো আছি ফুলেল সুবাসে
রুখে দাও সবই ধুলায় মিশে যাক
করোনার হোক অবসান বাংলার নববর্ষে।

আদরের মেয়েটি কাছে এসে বলে
চাইনা নতুন জামা
গরীবের ঘরে দুধ কিনে দিও
শিশুটি বাঁচুক আগে।
মায়ের মুখেতে হাসি ফিরে আসুক
বাংলার নববর্ষে।

কারখানার শ্রমিক কাছে এসে বলে
বেতন লাগবে না পিপিই বানাবো
মানব সেবার বীর সৈনিক
ডাক্তার বাঁচুক আগে।
মুমূর্ষ মানুষের হাসি ফিরে আসুক
বাংলার নববর্ষে।

সাকিব তামিম মাশরাফি বলে
বাঁচার জন্য ঘরে থাক বন্ধু
খাবার দেবো পৌঁছে।
ডাক্তার যাবে তোমাদের ঘরে
মানুষ বাঁচার সুযোগ দাও আগে
বাংলার নববর্ষে।

শিল্পপতি যারা খুলে দিল আজ
অবারিত তাঁদের দ্বার
শ্রমিক বন্ধুরা ঘরে থেকে যাও
বেতন যাবে ঘরে।
শ্রমিক বাঁচলে কারখানা রবে
বাংলার নববর্ষে।

মানুষ বাঁচার শপথ নেয় তারা
হাসপাতাল করবে বলে
হতাশ হওয়ার কারণ দেখি না
মানুষ বাঁচবে বলে।
মানুষের মুখে হাসি ফিরে পাক
বাংলার নববর্ষে।

নেত্রী মোদের অভয় দিয়ে বলে
বাংলার রূপ ফিরে পাব আবার
শ্যামল মৃত্তিকায়।
মানুষের মাঝে মানুষ জেগেছে
থাকবে সবাই পাশে।
তোমাদের জানাই লাখ কোটি সালাম
বাংলার নববর্ষে।

ছবি নেট থেকে।

মোট পড়েছেনঃ ১,২৯৯জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

    1. আপনি কি রিদমিক কি বোর্ড দিয়ে লেখেন না?
      যে কি বোর্ড দিয়ে লেখেন তাতে প্রতিটা লাইনের মধ্যে প্রচুর স্পেস থাকে।
      বুঝলাম না আপনার একার এমন সমস্যা হচ্ছে কেন?

      1. গতকাল সুপর্নাদিদির লেখায় ও স্পেস দেখলাম
        তিনি ও বললেন সমস্যার কথা।
        পরে কে ঠিক করে দিয়েছে জানিনা।
        না অটো হয়েছে তিনি ও জানেন না।

  1. নববর্ষের ছোঁয়ায় দূর হয়ে যাক করোনা।
    ফিরে পাক মানুষ প্রাণের স্পন্দন।

    দারুণ হয়েছে বসন্ত বন্দনা।

    নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইলো দাদা
    ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

    1. শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
      এই ক্রান্তি লগ্নে আজও ফিরে পাই
      মানুষের প্রাণের স্পন্দন
      তাই তো জানাই বন্ধু তোমায়
      উষ্ণ অভিনন্দন।

  2. দাদা ছন্দে কবিতায় সমসাময়িক বিষয় তুলে ধরেছেন সুনিপুণ ভাবে। বাঁচুক দেশ, বাঁচুক বিশ্ব, জয় হোক মানবতার। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
      মানুষের জন্য বাঁচব মোরা
      মানুষের পাই প্রাণ।
      তাই তো দেখি বাঁচার স্বপ্ন
      মায়া মমতার টান।

  3. সাজানো বাগানের গোলাপ এসে বলে
    বিষন্ন বদনে থেকো না বন্ধু
    ভীরু কাপুরুষের মতো।
    মানুষের পাশে দাঁড়াও
    আমি আজো আছি ফুলেল সুবাসে
    রুখে দাও সবই ধুলায় মিশে যাক
    করোনার হোক অবসান বাংলার নববর্ষে।
    ————চমৎকার আহবান।

  4. শুভ নববর্ষ দাদা ভাইা।
    চমৎকার লেগেছে কবিতাটা, পড়ে মুগ্ধ হলাম।
    ভালো থাকুন, সুস্থ থাকুন।
    শুভ কামনা রইল আপনার জন্য দাদা।

  5. নববর্ষে কেটে যাক করোনার সকল অস্থিরতা। যারা মানবসেবায় এগিয়ে এসেছেন তারাইতো প্রকৃত বীর। এই নববর্ষ তাদেরকে উৎসর্গ করলাম।

    ভালো লিখেছেন দাদা। নববর্ষের শুভেচ্ছা রইলো।

    1. শুভ নববর্ষের শুভেচ্ছা 🌹🌹
      সহমত সত্যিই তো তাই
      যারা মানবসেবায় এগিয়ে এসেছেন তারাইতো প্রকৃত বীর। এই নববর্ষ তাদেরকে উৎসর্গ করলাম।
      বীরদের প্রতি কৃতজ্ঞ না থাকলে বীরের জন্ম হয় না।
      ভাল থাকবেন। শুভ কামনা।

  6. মানব সেবার প্রত্যয় নিয়ে সবাই বাড়িয়ে দিয়েছেন নিজেদের হাত। যারযার অবস্থানে থেকে নিজ নিজ সামর্থ অনুযায়ী ত্যাগ করতে প্রস্তুত হয়েছেন সবাই। দেশবাসীর এত ত্যাগ বিফলে যাবে না। আলো আসবেই।

    নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো দাদা 🌹🌹

    1. সহমত। দেশবাসীর এত ত্যাগ বিফলে যেতে পারে না। যারা মানব সেবায় এগিয়ে আসছেন এবং ঘরে থেকে কষ্ট স্বীকার করে সহযোগীতা করছেন সবাইকে স্যালুট জানাই
      আপনাকে ও নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো 🌹🌹

মন্তব্য করুন