বৈশাখী যামিনী

বিশাখানক্ষত্রযুক্তা পূর্ণিমায় তটিনীর লহরীতে দুধেল শুভ্রতা;
সারি সারি লহরী আছড়ে পড়ছে বিদীর্ণ , বিস্তীর্ণ তটের আবক্ষে।
তেপান্তরের মাঠে মোহন বাঁশির সুরে বিমূর্ত যামিনী আকন্ঠ নিমজ্জিত;
অভিলাষের জোয়ারে ভেসে যায় কামার্ত তনুমন।
আলস্য-নিমগ্নতায় ছুঁয়ে যায় প্রকৃতির বিরান ভূমি;
শ্রান্ত-অবিশ্রান্ত কায়াখানি নিস্তেজ, নিগূঢ় পড়ে রয় মেটো শয্যায়।
তলদেশে জলজ জনেরা নৃত্য-গীত করে-
আর টপাটপ মনুষ্য-ফাঁদের বলয়ে অবরুদ্ধ হয়।

খেয়াপাড়ে দিনান্তে বাঁধা রয় সারি সারি তরণী দল।
উদোম নীলাম্বর অপলক চেয়ে রয় অবারিত সবুজের পানে;
যেথায় সমীরণ দোদুল্যমান শষ্য-ভূমে।
নব-আগমনের বীজ বপিত হয় রজঃস্বলার ভ্রূণে।
আঙ্গিনায় ফলবতী আম-জাম-লিচুর ঠোকাঠুকি;
বাতাসে ছড়ায় মধুমাসের আগমনী বার্তা।

মোট পড়েছেনঃ ১৮৭জন আজ পড়েছেনঃ ০জন

২৭টি মন্তব্য

    1. হা হা হা দাদা লাইনের স্পেস নিয়েও ছড়া কাটলেন। খুব ভালো লাগলো। এখন তো মনে হয় ঠিক আছে! আমি ও বুঝতে পারছি না। অটোমেটিক আপডেট নেয়। ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়

  1. এত আগে আগে মধুমাসের আগমনি সংবাদ কেমনে পেয়ে গেলেন!
    ভাবতে ভালই লাগে মধুমাসের ঘ্রাণ বাতাসে ভেসে বেড়াচ্ছে।
    ধন্যবাদ।

    1. পাশেই আম গাছে আম পাকছে পাকছে ভাব, বাজারে তরমুজ দেখলাম। তাই মধুমাসের আগমনী বার্তা পেয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া শুভ কামনা রইলো

  2. ঘরে আবদ্ধ রেখে
    মধুমাসের মিষ্টি ঘ্রাণ মিশ্রিত
    বাতাসের স্পর্শ নিতে দিচ্ছে না
    মরার করোনা মোরে

    চমৎকার লিখেছেন দিদি
    ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  3. “অভিলাষের জোয়ারে ভেসে যায় কামার্ত তনুমন।
    আলস্য-নিমগ্নতায় ছুঁয়ে যায় প্রকৃতির বিরান ভূমি;
    শ্রান্ত-অবিশ্রান্ত কায়াখানি নিস্তেজ, নিগূঢ় পড়ে রয় মেটো শয্যায়।”
    ——————সাবাস

  4. বুচ্ছি আপনিও হেলাল ভাইয়ের পথে হাঁটা শুরু করলেন। এমন কঠিন সব শব্দ বুঝতে মিনিট লেগে যায়।

    মধুমাস আসছে। তবে এই সময়ে কতটা উপভোগ্য হবে সেটাই ভাবনার বিষয়।

    সুন্দর কবিতা লিখেছেন দিদিভাই।

    1. ইস্। আপনার বুঝতে বুঝি এক মিনিট লাগে ! ওরে বাপরে হেলাল ভাইয়ের পথে হাঁটতে গেলে আরো একবার জন্ম নিতে হবে। ওতো সাহস , জ্ঞান কোনোটাই নেই, সেটা পারেন আপনি। এই সময়ে কোনো উপভোগ্য হবেনা তবুও প্রকৃতি তো থেমে থাকবেনা। তার ডালা যে ভরপুর হয়ে গেছে এগুলো বিলাবে বলে। ভালো থাকবেন। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো

    1. ধন্যবাদ ভাইয়া। আমরা সবাই সেই অপেক্ষাতেই আছি। ভালো থাকুন সবসময়। শুভ নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা রইলো

  5. অভিলাষের জোয়ারে ভেসে যায় কামার্ত তনুমন।
    আলস্য-নিমগ্নতায় ছুঁয়ে যায় প্রকৃতির বিরান ভূমি;
    শ্রান্ত-অবিশ্রান্ত কায়াখানি নিস্তেজ, নিগূঢ় পড়ে রয় মেটো শয্যায়।

    শুভ নববর্ষ

মন্তব্য করুন