এখন পিতলের ঘুড়ি ওড়ে সোনালি আকাশে ,
বসন্তের বৈশাবী কাঁদে দূরন্ত বিরহে বিরহে।
অপসংস্কৃতির পেটে খাবি খায় সংস্কৃতির উন্মাদনা।
যেন পৌষের সকালে চৈত্রের খরতাপ
পুড়িয়ে মারে সাংস্কৃতিক বৈচিত্র্য।
আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।
কোথাও অস্তিত্ব নেই তার
এই মায়াবী বিবর্ণ বাসরে।
অতৃপ্তির প্রখরতা কাঁদায় ভীষণ
নির্লিপ্ত পরম্পরা বহনের দহনে দহনে।
——————–0 0———————–
মোট পড়েছেনঃ ৫৭৮জন
আজ পড়েছেনঃ ০জন
খুব ভালো লাগলো । সকাল টাই সুন্দর হয়ে গেল কবিতা খানি পড়ে। ভালো থাকুন সবসময় শুভ সকাল
কবিতা ভাল লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ প্রেরণার জন্যে।
এখন পিতলের ঘুড়ি ওড়ে সোনালি আকাশে ,
বসন্তের বৈশাবী কাঁদে দূরন্ত বিরহে বিরহে।
অপসংস্কৃতির পেটে খাবি খায় সংস্কৃতির উন্মাদনা।
যেন পৌষের সকালে চৈত্রের খরতাপ
পুড়িয়ে মারে সাংস্কৃতিক বৈচিত্র্য।
আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।
কোথাও অস্তিত্ব নেই তার
এই মায়াবী বিবর্ণ বাসরে।
অতৃপ্তির প্রখরতা কাঁদায় ভীষণ
নির্লিপ্ত পরম্পরা বহনের দহনে দহনে।
অপূর্ব লিখেছেন। কিন্তু এত বেশি দাড়ি কমা ব্যবহার করতে নিষেধ করবো কবিতা রচনায়।
ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। কবিতার ক্ষেত্রে দাড়ি, কমা ব্যবহারের আলাদা নিয়ম আছে জেনে খুশি হলাম। তবে আরও আগে জানলে ভাল হতো, আমার প্রকাশিত আটটি কাব্যগ্রন্থে এত ভুল থাকতো না।
মায়াবীর বাসরে বিবর্ণতা এলে
অতৃপ্তির দহন জেঁকে বসে ক্ষণে ক্ষণে!
অপসংস্কৃতির ছলনায় প্রকৃত সংস্কৃতি নির্বাসনে।
অন্তহীন ভালবাসা প্রিয় কবি।
“আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।“
আবার আসবে ফিরে সুদিন
ততদিন থাকি প্রতীক্ষায়।
শুভ কামনা।
সেই প্রত্যাশায় রইলাম দাদা।
অপ সংস্কৃতি ভুলিয়ে দিচ্ছে আমাদের আপন অস্তিত্বকে,
পহেলা বৈশাখ শুধু নামেই একটি অনুষ্ঠান মাত্র।
শুভ কামনা।
একদম ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ।
অপসংস্কৃতির পেটে খাবি খায় সংস্কৃতির উন্মাদনা।
একদম দাদা যা আজ অহরহ!
হ্যাঁ দাদা। ধন্যবাদ।
অনন্যসাধারণ লেখা। শুভেচ্ছা । দোয়া করবেন।
অন্তহীন ভালবাসা ও শুভকামনা রইল ভাই।
একদিন সব ঠিক হয়ে যাবে
বসন্ত আর কাঁদবে না দুরন্ত বিরহে
সংস্কৃতির উন্মাদনা খাবি খাবে না
আর অপসংস্কৃতির পেটে
হারিয়ে যাওয়া রঙ ফিরে আসবে
রঙিন ফুলে ফুলে সেজে উঠবে মায়াবী বাসর
এক আকাশ আশা বুকে নিয়ে বেঁচে আছি
দারুণ লিখেছেন ভাইয়া
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা সবসময়।
আমি হারিয়ে যাওয়া রং তালাশ করি
এই নির্মম সভ্যতার আনাচে কানাচে।
কী সুন্দর লিখলেন!
ভালো থাকুন সবসময়।
আপনাদের প্রেরণাই আমার শক্তি।
আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি ভুলতে বসেছি এই অপসংস্কৃতির জন্যই। সভ্যতার বিকাশে ধীরে ধীরে আমরা নিজেদের সভ্যতা ভূলে অন্যদের সভ্যতাকেই আঁকড়ে বসে আছি।
সুন্দর লিখেছেন ভাই।
আন্তরিক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।