প্রিয়দর্শিনী

প্রিয়দর্শিনী তোমাকে দেখার পরে,
পৃথিবীর আর কোনো সৌন্দর্য্যই-
অবলোকন করতে পারিনি ।
তোমার অমন শ্যামলা রঙের মুখোয়বে-
এতো মায়া ছিলো লুকিয়ে,
তা আমার কল্পনাতেও আসেনি কখনো!
কখনো ভাবিনি তোমার ঐ প্রেম্নীল-
চোখেই আঁটকে যাবে আমার দৃষ্টি।
ও চোখের দৃষ্টিতে পাথরমূর্তিও হয়ে উঠবে প্রেমিক।
তোমার ঐ কাঁপা কাঁপা ঠোঁটের হাসিতেই,
থমকে গেছে আমার সমস্ত পৃথিবী।
প্রিয়দর্শিনী তোমার নেশায় আসক্ত-
এক মাতাল আমি।
তুমিহীনা প্রতিমুহূর্তে জ্বলে পুড়ে মরছি।

 

বিঃদ্রঃ ক্রাশ যদি খেতেই হয় নিজের ছবির উপর খাওয়া উচিত।😏

প্রেমে যদি পড়তেই হয় নিজের উপর ই পড়া উচিত।😏

মোট পড়েছেনঃ ৭৮৬জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

    1. আত্মপ্রেমে স্বার্থপরতা
      যদি গো থাকে থাকুক
      তবুও আমি অবিরাম অবিরত
      আমারই প্রেমে পড়ে চাই শুধু

      কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  1. “প্রিয়দর্শিনী তোমার নেশায় আসক্ত-
    এক মাতাল আমি।
    তুমিহীনা প্রতিমুহূর্তে জ্বলে পুড়ে মরছি।”

    ওয়াও !
    রোমান্টিক সেরা উক্তি !
    ভাল লাগলো। শুভ কামনা আপু।

    1. দাঁত গুলো দেখার পরে চোখ আটকে যায়নি, মনে হয় এতো সাদা? অদ্ভুত এক অনুভূতি সঞ্চার হয়নি? যদি না হয় তবে ঠিক আছে। আর যদি হয়ে থাকে তবে ঐ অদ্ভুত অনুভূতি ই হলো ক্রাশ😏যা আমি খেয়েছি,,,,,হিহিহিহি

      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়

  2. অসাধারন লিখেছেন আপু।
    ছবিটা দেখে এবং লেখাটা পড়ে মুগ্ধ হলাম আপু।
    শেষের কথাটা অনেক ভালো লাগছে ক্রাশ যদি খেতেই হয় নিজের উপর খাওয়া উচিত 😍

    ভালো থাকুন, শুভ কামনা রইল আপু।

মন্তব্য করুন