মৃত্যুশোক কত নির্মম কত দুর্বিষহ। আজ পৃথিবী তার সমস্ত ভাষা হারিয়ে ফেলছে।
মানুষ তো কবে থেকেই নির্বাক।
নদীপৃষ্ঠের রেখায় নির্জনতা আর ঘোলাটে স্রোতে দিগন্ত জুড়ে বিস্তৃত প্রকৃতিও আজ শোকের চাদরে নিমজ্জিত।
হয়তো এ ভয়াবহ মৃত্যু মিছিলে যত্রতত্র পড়ে থাকবে রাস্তায় রাস্তায় মানবের লাশ!
এ মহামারি ভয়ানক সংক্রামকে তোমার পরিবার পরিজন,প্রিয়জন কেউ কাফন সরিয়ে তোমাকে শেষবারের মতো করে দেখবে না।
হ্যাঁ এটাই বাস্তব হতে চলছে…!
হে মানব কত অহংকার,কত ক্ষমতা প্রয়োগ করেছ আজ সম্মুখপানে মৃত্যুকে স্বাগত জানাও।
সৃষ্টিকর্তার কাছে লিখে যাও জীবনের শেষ প্রাণভিক্ষার চিঠি আর না হয় নাও মৃত্যুের শেষ নির্যাস।
আর এ ভয়াবহ মৃত্যু মিছিলে হে সৃষ্টিকর্তা তোমাকেও কাঁদতে হবে!
তুমিও প্রস্তুত থাকো! কেননা এ সৃষ্টি তোমার।
প্রার্থনার চাওয়াতে মানুষকে বেঁচে থাকার প্রতিষেধক দাও হে সৃষ্টিকর্তা। না হলে তোমার সৃষ্টিশীল জগৎ ধ্বংসের দিকে ধাবিত হবে।
মৃত্যুশোক যেমন দূর্বিষহ তেমনি মৃত্যুভয় আরও বেশি পীড়াদায়ক। বাতাসে লাশের গন্ধ ছড়িয়ে যাবার আগেই সৃষ্টিকর্তার কাছে আমাদের আবেদন পৌঁছে যাক। তিনি যেন তার সমগ্র সৃষ্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন।
শুভ কামনা রইলো প্রদীপ,
ভালো থেকো।
অনেক সুন্দর হয়েছে। সত্যিই সৃষ্টিকর্তা ও কাঁদবেন তার সৃষ্টির ধ্বংসের জন্য। ধন্যবাদ দাদা। ভালো থাকুন সুস্থ থাকুন, ঘরেই থাকুন
” আর এ ভয়াবহ মৃত্যু মিছিলে হে সৃষ্টিকর্তা তোমাকেও কাঁদতে হবে!
তুমিও প্রস্তুত থাকো! কেননা এ সৃষ্টি তোমার। ” — এটিই হতে বাধ্য
আতংকিত দিন যাপন করছি, মৃত্যু যেন দরজায় বাইরে দাঁড়িয়ে কলিং বেল টিপছে।
ভালো লিখেছ প্রদীপ।
শুভ কামনা।
এ মহামারি ভয়ানক সংক্রামকে তোমার পরিবার পরিজন,প্রিয়জন কেউ কাফন সরিয়ে তোমাকে শেষবারের মতো করে দেখবে না।
এমন মৃত্যু চাই না,চাই না
এমন যেনো চিরশত্রুরও না হয়। রক্ষা করুন মাবুদ
চমৎকার লিখেছেন দাদা।
নদীপৃষ্ঠের রেখায় নির্জনতা আর ঘোলাটে স্রোতে দিগন্ত জুড়ে বিস্তৃত প্রকৃতিও আজ শোকের চাদরে নিমজ্জিত।
হয়তো এ ভয়াবহ মৃত্যু মিছিলে যত্রতত্র পড়ে থাকবে রাস্তায় রাস্তায় মানবের লাশ!
হৃদয় কাঁপানো অনুভুতি দিলেন-
কি হবে বুঝতে পারছিনা- আন্দাজ করাও যাচ্ছে না-
আল্লাহ রহম করো
আল্লাহ যেন সব বিপদ হতে দুরে রাখে।
মৃত্যুশোক যে কী তা আমি বুঝি যখন আমার পোষা প্রাণি আমাকে ছেড়ে চলে যায়। আমি ভেবে নেই বেহেশতে গিয়ে ওদের দেখা পাব।
খুব শঙ্কায়য় আছি সবাই। এ কেমন মৃত্যু!! শেষকৃত্য সম্পন্ন করতেও আপনজনেরা পাশে নেই!!
ভালো থাকবেন দাদা।
সুন্দর লেখা।
আল্লাহ্ পৃথিবীর সকল মানবজাতিকে মহামারী করোনা থেকে রক্ষা করুন।
সুন্দর লেখা।
আল্লাহ্ পৃথিবীর সকল মানবজাতিকে মহামারী করোনা থেকে রক্ষা করুন।
“এ ভয়াবহ মৃত্যু মিছিলে হে সৃষ্টিকর্তা তোমাকেও কাঁদতে হবে!
তুমিও প্রস্তুত থাকো! কেননা এ সৃষ্টি তোমার। “
ভালই লিখলেন।
মন্দির গীর্জায় মাপ চাইতে গিয়ে
মৃত্যুর মিছিলে নাম লেখাচ্ছে।
মহান সৃষ্টিকর্তা সহান হোন।
সুন্দর লিখলেন।
এই মহামারী থেকে বেঁচে গেলে সেটা দেবে অন্যরকম এক অনুভূতি