করোনালাপ…(৫)

 

কাব্যে কবিতালাপ(!)

কবিতারা বাস করে বোকা-স্বর্গে,
নাগর দোলায় চেপে/চড়ে
দোল খায় দোল দেয়;

মুখে/বুকে রক্ত তুলে
সাদা কাগজে সৌন্দর্য-ফোটে,
বিশ্বাস করি কবিতা-নামে কিছু নেই
ছিল-ও-না কোন কালে;
খুশি মনের নিজ-স্টাইলে
শুধুই একাকীর বিশ্বাসী-পথে হেঁটে যাওয়া;
কবিতার আত্মহত্যা বা কবিতায় মরে যাওয়া
নিছক কল্প-বিলাসী শিল্প স্বাধীনতা;

চুমু/চড় খাওয়া গালে হাত চেপে
ভারী দুষ্টতায় কবিতা শুধুই হাসে,
চির হিংস্রতা/হিংসা লুকিয়ে;

এই গভীর করোনা-কালে
কবিতায় কবিতার খাওয়া নেই!!

মোট পড়েছেনঃ ৮৯১জন আজ পড়েছেনঃ ০জন

৪০টি মন্তব্য

  1. এই চরম অবস্থায়
    যেখানে ক্ষুধার জ্বালায় জ্বলছে পৃথিবী
    সেখানে কবিতায় কবিতার খাওয়া না থাকা অস্বাভাবিক কিছু নয় তো।

    চমৎকার লিখেছেন ভাইয়া

  2. করোনালাপ না হয়ে কাব্য বা কবিতা আলাপ শিরোনাম হলে ভালো লাগতো। “মুখে/বুকে রক্ত তুলে
    সাদা কাগজে সৌন্দর্য-ফোটে,” এই কথাগুলো খুব ভালো লেগেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  3. করোনা তুমি আমাদের জন্য কত্তো কত্তো সৌন্দর্য্য কাব্য প্রসব করছো! কোন মহা জ্ঞাণী জানি বলেছিলেন প্রত্যেক খারাপ কিছুরই একটা ভালো দিক আছে। মনে হচ্ছে করোনা কালের ভালো দিক হচ্ছে আমাদের এমন চমৎকার কাব্য সমূহ……..ভালোলাগা অফুরান

      1. আমার পুকুর পাড়ে খোদার দেয়া ভিটামিনের কারখানা-
        লেবু- রেগুলার আছে গাছে
        আম, – অনেক ধরেছে- শালা বৃষ্টি না হলেই হলো
        জাম- ইনশাআল্লাহ ফলন ভালো হবে
        পেঁপে- প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে-
        মরিচ- যথেষ্ট পরিমান
        ধনে পাতা- মাশাআল্লাহ সবুজে ভরপুর-

        ভিটামিনের কমতি নাই

      2. বিশ্বাস হচ্ছে না, আপনি কবি, তাই।
        সত্যি হলে সোনেলা তা টের পেত!
        তা তো দেখতেই পাচ্ছি ভিটামিন আছে কী নেই, যা লিং লিঙে, টিং টিঙে!!

        ল্যাহা দেন না ক্যা!!

  4. আমিতো ভাবতাম কবিরা বাস করে বোকার স্বর্গে!! এখন কবির নাম কবিতা হলে সেটা ভীন্ন!! কবিতারা হিংস্রই হয়। আমার প্রেমালাপে ব্যস্ত কবিতাকে পছন্দ কিন্তু।

    ভালো থাকবেন ভাই।

    1. কবিতার পাল্লায় পড়লে বুঝবেন কত ধানে কত চিড়া!
      তারা শুধু মগ্ন আলাপ ই করে না, অন্যান্য বহুত কিছু করে-টরে।
      ভাল থাকতে হবে কিন্তু। এখন।

  5. মুখে/বুকে রক্ত তুলে
    সাদা কাগজে সৌন্দর্য-ফোটে,
    বিশ্বাস করি কবিতা-নামে কিছু নেই
    ছিল-ও-না কোন কালে;
    খুশি মনের নিজ-স্টাইলে
    শুধুই একাকীর বিশ্বাসী-পথে হেঁটে যাওয়া;
    কবিতার আত্মহত্যা বা কবিতায় মরে যাওয়া
    নিছক কল্প-বিলাসী শিল্প স্বাধীনতা;

    কেউ যদি একাকীর বিশ্বাসে হেটে-চলে-গিয়ে- থেকে শান্তি নিতে চায় সমস্যাটা কোথায় মহারাজ! ধরে নিন কবিতা করোনার ভয়ে নিজেই কোয়ারেন্টিনে চলে গেছে। শুধু শুধু কেন তাকে উস্কে দেয়া? বেচারীকে মরার আগেই মারতে চান? আজব লেখায় গজবের নমুনা দেখতে পাচ্ছি

    1. এই-রে কপি-পেস্ট মেরে বসে আছে।
      দেখুন আমরা তো কয়ারেন্টাইনকেই ভালবাসি, কোয়ারেন্টাইনেই হাসাহাসি/লেখালেখি করি।
      এতএব বুঝতেই পারছেন, লেখালেখি/কবিতা আমদের লাগেই, থাকেও।
      নিরাপদে থেকে দ্রুত কাজে নেমে পড়ুন।

মন্তব্য করুন