করোনালাপ….(২)

 

(আমার)মাথার বুদ্বুদেরা সারাক্ষণ ঘুরপাক খায়
ঘুরপাক খায়, আত্মবিশ্বাসের ঝনঝন রোদ্দুরে,
এ-কথা ও-কথা ভেবে-ভেবে, এ-দিকে ও-দিকে তাকায়;
উড়তে থাকা উজ্জ্বল-রোদ ভেসে বেড়ায় রঙ-বেরঙে।

নির্লিপ্ত আলসেমির লাল-চোখে ভাবতে-বসি
স্তম্ভিত হওয়ার মত আতঙ্ক-ভাবনা কতটা জরুরী?
আর জরুরী যদি হবেই, কেন-ই বা তা জরুরী!
তাড়াহুড়োর জীবনী-শক্তি কী এতই প্রবল
সামান্য ফুঁৎকারে উড়িয়ে দেবে বস্তা-বস্তা আলস্য?

জোরে-জোরে জোর-করা হাসিটি না-হয়
পরে-ও হাসা যাবে, আলস্যের কোলে মাথা ছুঁইয়ে,
ভর দুপুরে পাহাড় সমান মহত্তর নির্লিপ্ততা নিয়ে
আলস্য এবার নিমিষের লাস্য-লীলায় ঘুমিয়ে গেল
পাশ ফিরে, নিষ্ক্রিয় নিষ্প্রিয়তার ভান ধরে!

ছবি ……নেট থেকে।

মোট পড়েছেনঃ ৮০০জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. কোনকিছুই দরকার নেই, শুধু নিজের জায়গায় ঠিক থাকুন, জরুরী ভেবে সবকিছু অস্থির করা চলবেনা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো

  2. তাড়াহুড়োর জীবনী-শক্তি কী এতই প্রবল
    সামান্য ফুঁৎকারে উড়িয়ে দেবে বস্তা-বস্তা আলস্য?

    উদাসী সরকার / সারা দুনিয়া / চিকিৎসাবিদ্যা-

    পরম করুনাময় কৃপা করেন যদি
    একদা হাসবে “মন খুলে” পরবর্তি (টিকে থাকা) মানবজাতির ধ্বংশাবশেষ।

    চমৎকার লিখেছেন।

      1. মনটা তেজোদিপ্ত থাকুক যে কোন সময়ে-

        আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা।

        প্রার্থনার কিয়দংশ আমাদের জন্যও রাখবেন এই প্রত্যাশা।

  3. জোর জবরদস্তি করে যেমন হাসি আসে না তেমনি জোর জবরদস্তি করে আলস্যের কোলে মাথা এলিয়ে দিয়ে নিশ্চিন্তে পাশ ফিরে ঘুমাও যায় না।

মন্তব্য করুন