স্বাধীনতা তোমার প্রতীক্ষায় কবিরা আজ অপেক্ষারত,
দিগন্ত ফসলের মাঠ রবি ছায়ায় আচ্ছাদিত।
স্বাধীনতা তুমি আসবে বলে মাঠেঘাটে তোমার জয়গান,
কাকডাকা ভোরে বসন্তের কোকিলের কুহুতান।
স্বাধীনতা তুমি আসবে বলে দিগন্তে জেগেছে শঙ্খধ্বনি,
হে লৌহমানব বঙ্গবুকে দিয়েছ তুমি মুক্তির জয়ধ্বনি।
স্বাধীনতা তুমি লক্ষকোটি জনতার প্রাণ,
তুমি লৌহমানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা তুমি হোমবহ্নি,
কাঁধে ঝুলানো যুবকের রাইফেলের স্পর্শমণি।
স্বাধীনতা তুমি অখিল বিশ্ব করেছিলে জয়,
যুগেযুগে ক্ষণজন্মা তাই তুমি চির অক্ষয়।
স্বাধীনতা তুমি আসবে বলে মন্ত্রমুগ্ধ শ্রোতা,
তোমার জন্য লিখা হবে এক অমর কবিতা।
স্বাধীনতা তুমি নিয়ে এসেছিলে একখন্ড সভ্যতা,
সাথে করে বুকে শপথ হাতে লাল সবুজের পতাকা।
স্বাধীনতা তুমি এসেছ জন্মমৃত্যু ভেদ করে,
লিখে যাবে কবিতা মহাকালের আয়ুরেখা ধরে।
তোমাকে অভিবাদন হে লৌহমানব
বঙ্গবুকে দিয়েছ স্বাধীনতার এক মহান বাণী,
তুমি যে ঊনসত্তর হাজার লোকালয়ের কন্ঠধ্বনি।
স্বাধীনতা তুমি লক্ষকোটি জনতার হৃদয়ের চিরঅম্লান
বন্দনায় স্তুতিতুলে আজ নব আগমনীর গান,
পত্রবিন্দুতে ছড়িয়ে আছে আজ স্বাধীনতার শ্লোগান।
স্বাধীনতা তুমি লক্ষকোটি জনতার হৃদয়ের চিরঅম্লান
বন্দনায় স্তুতিতুলে আজ নব আগমনীর গান,
পত্রবিন্দুতে ছড়িয়ে আছে আজ স্বাধীনতার শ্লোগান।
চমৎকার লিখেছেন দাদা।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো
সাধুবাদ দিদি ❤️❤️
আপনাকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
///স্বাধীনতা তুমি নিয়ে এসেছিলে একখন্ড সভ্যতা,
সাথে করে বুকে শপথ হাতে লাল সবুজের পতাকা।
এ দিনে কত কবি লিখক কত কিছুই না লিখতো-
সব যেন থমকে আছে সময়ের কাছে-
দেশটাকে রক্ষা করুন বিধাতা
মানবজাতিকে রক্ষা করুন বিধাতা
সুন্দর লিখেছেন
স্বাধীনতার শুভেচ্ছা
সাধুবাদ দাদা ❤️❤️
আপনাকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতা তোমাকে অভিবাদন
চমৎকার ভাবনার বিস্ফোরণ।
সাধুবাদ দাদা ❤️❤️
আপনাকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
আপনাকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
তোমাকে অভিবাদন হে লৌহমানব
বঙ্গবুকে দিয়েছ স্বাধীনতার এক মহান বাণী,
তুমি যে ঊনসত্তর হাজার লোকালয়ের কন্ঠধ্বনি।
অপূর্ব লিখেছেন দাদা, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
সাধুবাদ দাদা ❤️❤️
আপনাকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
শুভেচ্ছা ও শুভকামনা
স্বাধীনতা আসবে বলেই বঙ্গবন্ধু জন্মেছিল লৌহ মানব হয়ে, স্বাধীনতা আসবে বলেই লেখা হবে অজস্র ইতিহাস। ধন্যবাদ আপনাকে স্বাধীনতার সুন্দর কবিতা উপহার দেবার জন্য। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল
সাধুবাদ দিদি ❤️❤️
আপনাকেও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
প্রিয় স্বদেশ, স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা।
সাধুবাদ দিদি ❤️❤️
আপনাকেও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
“স্বাধীনতা তুমি লক্ষকোটি জনতার প্রাণ,
তুমি লৌহমানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।”
ওয়াও! মনটাই ভরে গেলো
করোনা মুক্ত হলো।
শুভ কামনা।
সাধুবাদ দাদা ❤️❤️
আপনাকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
অত্যন্ত সুন্দর হয়েছে।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল
সাধুবাদ দাদা ❤️❤️
আপনাকেও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতার এই দিনে বঙ্গবন্ধু এবং সেইসব শহীদের প্রতি লাখো সালাম জানাই, যাদের প্রাণের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইলো প্রদীপ,
ভালো থেকো 🌹🌹
সাধুবাদ দিদি ❤️❤️
আপনাকেও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
চমৎকার লেখা, অনেক ভালো লাগলো।
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও শুভ কামনা রইল
সাধুবাদ দিদি ❤️❤️
আপনাকেও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতা তুমি নিয়ে এসেছিলে একখন্ড সভ্যতা,
সাথে করে বুকে শপথ হাতে লাল সবুজের পতাকা।
সাধুবাদ দাদা ❤️❤️
আপনাকেও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
স্বাধীনতা নিয়ে ভিন্নধর্মী একটি কবিতা পড়লাম, মন ভালো হয়ে গেল। আপনি কিন্তু অনেক ভালো কবিতা লিখেন দাদা। সত্যি প্রশংসা না করে পারছি না। জাতির বীর সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
ভালো থাকবেন সবসময়।
সাধুবাদ দাদা ❤️❤️
আপনাকেও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।