খুনোখুনি

 

ভালবাসাবিনে রাত্রি ও দিনে
খুন হয় কত লোক,
ভালবাসা-প্রেমে অন্তর ফ্রেমে
খুন হয় শত শোক।
খুনরাঙা পথে ভালবাসা রথে
পৃথিবী পদ্যময়,
আমি খুনে রাজী ধরি তাই বাজী
তুমি কেন রাজী নয়!
এসো ছিপ ফেলি খুনোখুনি খেলি
আমাতেই-তোমাতেই,
শিল্পীত খুন-শিহরিত খুন
ইতিহাসে যাহা নেই।
শুধু ভালবাসো,খুন করি আসো
মনে আছে যত পাপ,
সততার ভরে পৃথিবীর পরে
কমে যাবে উত্তাপ।
এসো প্রিয়া তবে খুন হোক সবে
মনের প্রতিটি ঠোঁটে,
যেই খুনে হায় অমাবশ্যায়
পূর্ণিমা জেগে ওঠে।
————————————————–

মোট পড়েছেনঃ ৫৬৮জন আজ পড়েছেনঃ ০জন

১৬টি মন্তব্য

  1. “ভালবাসাবিনে রাত্রি ও দিনে
    খুন হয় কত লোক,
    ভালবাসা-প্রেমে অন্তর ফ্রেমে
    খুন হয় শত শোক।”

    দুটার কোনটাই কাম্য নয়।
    আসুন সবাই বাসি ভালো
    সাস্থ্যবিধি মেনে চলি।
    নিজে বাঁচি অন্যকে বাঁচতে দিন।
    শুভ কামনা।

মন্তব্য করুন