অপরাধি

তোমার অভিনয়ে
হৃদয়ের চারণভূমি দহনে চৌচির
লালচে পোড়া মাটি-
আজও অনাবাদি
তোমারই করুনায়
ধর্ষিতা হৃদয়ের গর্ভে বেড়ে উঠা
‘নষ্ট’ শব্দটার কারণেই-
তুমি অপরাধি

তোমার প্রত্যাশায়
ডোরাকাটা পোষাকে মনটা আসামী
যাবৎজীবন লোহার খাঁচায়-
ইচ্ছেরা কয়েদি
তোমার সাধনায়
কৃষ্ণের বাঁশিতে দুলে নাগিনী নৃত্যে
বিচ্ছেদের সুরে বাঁজে বীন-
বিষাক্ত নিয়তি

তোমার হাসিতে
হৃদয়ের চার দেয়ালে প্রদীপের আলোয়
ধোঁয়া রংয়ের জল ছবিটাকে-
নয়নপটে বাঁধি
তোমার ইশারায়
দশদিক ভুলে নেমেছি শূণ্য বুনো পথে
এইতো সামান্য চলতে বাকি-
সামনেই সমাধি
-০-

মোট পড়েছেনঃ ৯৮জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. “তোমার অভিনয়ে
    হৃদয়ের চারণভূমি দহনে চৌচির
    লালচে পোড়া মাটি-
    আজও অনাবাদি”
    অভিমানের করুন সুর
    বড়ই লাগে কানে।
    তবুও শুভ কামনায়।

    1. আমি বরাবরই “অভিনয়” বুঝতে পারি না-

      যারা বুঝতে পারে তারা কতটা বুদ্ধিমান, তা ও আন্দাজ করতে পারি না-

      “অভিনয়” বিষয়টা তে ফেল মেরে গেলাম জীবনের প্রতি মোড়ে, প্রতিবার।

      কৃতজ্ঞতা প্রিয় ভাইজান।

  2. অভিনয়ে আমরা বরাবরই বেশ পটু। আমাদের এই পটুত্ব কারো হৃদয় পুড়ে ছাই করে দেয়,দিতে পারে সে খেয়াল রাখার সময় হয় না!

    বেশ ভালো লেগেছে দাদা,

মন্তব্য করুন