নারী

নারী,
তুমি ঘর, তুমিই আমার বাড়ি,
তুমিই সুখ, তুমিই শান্তি, কষ্টের আহাজারি !

নারী,
তুমি গর্ভ, তুমিই গর্ব, তুমিই কূলে শ্রেষ্ঠ,
তুমিই জয়ী সর্ব!

নারী,
তুমি মমতায় হও মৃন্ময়ী হও, কষ্টে হও পাথর,
শত্রুর কাছে অগ্নিবীণা
স্নেহ-মমতায় কাতর!

নারী,
তুমি মাতা, তুমিই কন্যা, তুমি রক্তের বাণ,
তুমি সৃষ্টির সেরা সন্তান!
তুমিই সৃষ্টির সেরা সন্তান।

মোট পড়েছেনঃ ৭২৮জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. ব্লগ পোষ্ট করে একটু দেখুন আপনার বা আপনাদের পোষ্টটি সঠিক ভাবে প্রকাশ হল কীনা। যে ভাবে প্রতিটি বাক্যে লিংক পেষ্ট হয়েছে তাতে মনে হচ্ছে আপনি কিছু একটা বুঝাতে চাইছেন কিন্তু ক্লিক করলে একই লেখা আসে।এ রকম কেন।বুঝতে সমস্যা হলে সেয়ার করুন।

মন্তব্য করুন