শিরোনামে যখন পাপিয়া !

পাপিয়া তোমার জন্য আমার বাম অলিন্দে জমা থাকা সহানুভূতিটুকু
উধাও হয়ে যায় নিমিষে।
যখন দেখি তোমার কোমরে পড়েছে দড়ি
পায়ে পড়েছে নপুর বিহীন শিকল
অবলা নারীদের অনৈতিক কাজে ব্যবহার করার জন্য।

তোমার জন্য জমা থাকা এক চিলতে ভালবাসা হয় কাঁচে বাঁধানো মরিচিকা
যখন তোমার মুখোশ উন্মোচিত হয়
ডাইনীর বেশে লাঠি হাতে নিয়ে
পাঁচ তারা হোটেলে ছাড়ো হুন্কার।

আমার করুণা হয় তাদের জন্য
যারা ষোড়সী ললনাদের
ঐ পাঁচতারা হোটেলে ব্যবহার করত টিস্যু পেপারের মতো।
করুনা হয় তাদের জন্য
যারা তোমার রুপকে ব্যবহার করে টেন্ডার বাজি করত।
করুনা হয় তাদের জন্য
তোমার রুপের মোহে সচিবালয়ের দরজা যেত খুলে
লাইসেন্স মিলে যায় নিমেষে।

করুণা হয় তাদের জন্য
যারা তোমার নরম হাতে নীল পানি পান করার জন্য থাকতো প্রতিক্ষায়।
লাখ টাকা নিয়ে থাকতো লাইনে
তোমার সানিধ্য পাওয়ার আশায়।
ক্রেডিট কার্ডের পিন নাম্বার দিত চিরকুটে
নানান ব্র্যান্ডের তরল পানি, গাড়ী , বাড়ি
থাকতো উপঢৌকনের তালিকায়
অথচ ভুলে থাকত বাড়িতে প্রতীক্ষায় থাকা
সুন্দরী বধু আর ফুটফুটে শিশু কন্যাটিকে।

মোট পড়েছেনঃ ১,৩০৮জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

    1. লোভ মানুষকে প্রতি পদে পদে গ্রাস করছে
      মনুষত্য লোপ পাচ্ছে নিমিষে।
      মাথা হেট যায় লজ্জায়
      বিবেক দেয় না সাড়া ঘৃনায়।
      ধন্যবাদ ভাই সাথে থাকার জন্য
      শুভ কামনা।

  1. সময়ের ডাক। কে শুনবে জানিনা, জানতে চাইও না এখন।
    তবে দিন আসবে, বন্ধ হবে এই নষ্টামি। কারণ এভাবে রাষ্ট্র বা সমাজ চলতে পারেনা।

    শেষ দুটো লাইন –
    আহারে, কী জীবন তাদের। বড় মায়া হয়।

  2. পিছনে যারা কলকাঠি নাড়ছে তাদের শাস্তি আগে প্রাপ্য। প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক ছত্রছায়ায় এরা এতদূর আসতে পেরেছে। ধন্যবাদ দাদা কবিতায় এটা তুলে আনার জন্য।

  3. দেব কি আর দোষ পাপিয়ার সবাই যখন গোল্লায় যাচ্ছে অল্পের লোকেরা অত চাপ সইতে পারে!!!
    কোটিপতি যক্ষন আরও আরও কোটিপ্ত হচ্ছে তখন ঘরহীন পাপইয়ার আর দোশ কি???
    ক্যাসিনোর গড ফাদার ধোরাছোয়ার বাহিরে , সকল দুর্নিতির উচ্চশ্রেনীর ব্যাক্তি যখন সব ধোরাছোয়ার বাহিরে তখন। এরাদের প্রাপ্য শাস্তি গ্রামের দরিদ্ররাই পাই।

    1. সহমত ভাইজান।
      টাকার নেশায় মাতাল ওরা
      সমাজ নিয়ে ভাবেনা।
      এবার ওরা বুঝুক তবে
      অপরাধীর জাযগা না।
      ভাল থাকবেন। শুভ কামনা।

    1. প্রভাবশালীরা ভোগ করে যায়
      পাপিয়ারা খায় ধরা
      অর্থের জোড়ে তুলে যায় প্রাচীর
      নিরাপদে থাকে তারা
      ধন্যবাদ। শুভ কামনা।
      ভাল থাকবেন সবসময়

    1. পারিয়াদের রাজ্য ধ্বংস হোক সেটাই কাম্য
      ভালো বলেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য
      শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।

মন্তব্য করুন