বসন্ত বসন্তে আসে ফি বছর

 

নিপুণ-প্রয়োগ আত্মসমর্পণের পদ্ধতি খাটিয়ে
শিমুল/পলাশ বলছে, কড়ে-আঙ্গুল স্পর্শে,
সে আর কোথাও যায়নি/যাচ্ছে না;
এখানে, এই এখানে, অবশ্যই তার শেষ ঠিকানা!

বসন্ত এলেই বসন্ত আসে ফি বছর,
এরপর এভাবেই, সবার বুক কাঁপিয়ে/মাড়িয়ে
দিব্যি হাওয়া, অন্য কোন ঘাটে, অন্য কোন বন্দরে;
এ-ও এক নিঃশর্ত-নান্দনিকতা।

যথারীতি বসন্ত-নাগর অপেক্ষায় আছে,
শিমুল/পলাশ বনের অন্য প্রান্তে,
ফি বছরের মত।

 

ছবি……নেটের

মোট পড়েছেনঃ ১,২৫৬জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. আমরাও চাই বসন্তদের ঠিকানা হোক আমাদের এই দেশ। যারা বলে ভবিষ্যতে বাংলাদেশ এক ঋতুর দেশ হয়ে যাবে তাদের আশার গুড়ে বালি পড়ুক।

  2. বসন্ত আসে যায়, তবে সবার পালে কিন্তু হাওয়া লাগেনা মহারাজ। আমাদের মন উড়ুউড়ু করে একেকক্ষেত্রে একেকসময়, বসন্তের আর কি দোষ বলুন!

    1. দেখুন পাল ঠিকঠাক ভাবে বাগিয়ে ধরুন, হাওয়া লাগতে বাধ্য।
      তবে মনে রাখতে হবে তা খুব-ই সাময়িক শান্তি মাত্র।
      বসন্ত আসে যাওয়ার জন্য, শুধু এইটুকু খেয়ালে আনুন।

  3. বসন্তের অপেক্ষায় থাকে বলেইতো বসন্তের এত ভাব! কখনো এই ঘাটে কখনো ঐ হাটে নেচে-ঘুরে ফিরে আসে, ফিরে যায় আর-বছর/ ফি বছরের মতোই।
    বসন্তের ভাব-সাব বজায় থাকুক আপন মহিমায় 🙂

মন্তব্য করুন