হৃদয়ের গভীর থেকে উঠে আসা,
শব্দগুলো যখন,
খাতার পাতায় একত্রিত সমাবেশে,
কবিতা হয়ে ফোটে।
ঠিক তখনই তুমি এসে,
হাজির হও আমার সামনে।
কিশোরী কন্যার মতো
বেনী দুলিয়ে।
সলাজ নয়নে,নত মাথায়।
আড়ে আড়ে চেয়ে দেখো
অদেখা কোন সুন্দরকে।
তুমি কবিতা না প্রেমিকা?
আমি মেলাতে পারিনা কিছুতেই।
মোট পড়েছেনঃ ২০৪জন
আজ পড়েছেনঃ ০জন
চমৎকার কবিতা।
ধন্যবাদ ভাইয়া।
কবিতার প্রেমিক হয়ত একেই বলে।
ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া ।
কি সুন্দর করে বললেন। তুমি কবিতা না প্রেমিকা? ভালো থাকুন শুভ কামনা রইলো
আপনার প্রতি ও শুভকামনা রইলো আপু্
তুমি কবিতা না প্রেমিকা।বাহ্ চমৎকার জিজ্ঞাসা।
কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
ভালো থাকুন সবসময়।
সুনিপুণ লেখা।
শুভবিকাল
কবিতায় ধরা দেয় প্রেমিকা,কবিতা প্রেমের চমৎকার বহিঃপ্রকাশ করলেন ইসিয়াক ভাই।
শুভ কামনা 🌹🌹
শুভকামনা রইলো আপু।
কবিতা কবিতাই ,
প্রেমিকা নয়,
প্রেমিকাকে নিবেদিত
কিছু শব্দ গুচ্ছ যেখানে আছে কিছু কাব্যিক নির্যাস।
শুভ কামনা
ভালো থাকুন দাদা সবসময়।
শুভকামনা।
কবিতা আর প্রেমিকা একি মুদ্রার এপিঠ ওপিঠ
ধন্যবাদ আপু্
প্রেমিকাই কবিতা হয়ে আসে,
সুন্দর কবিতা।
শুভ কামনা।