কচুরিপানার রেসিপি

গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ‘রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড-২০১৯’ অনুষ্ঠানে কচুরিপানা নিয়ে গবেষণা করার আহবান জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রশ্ন রেখেছেন। তিনি গবেষকদের উদ্দেশ্যে বলেন,  ‘কচুরিপানার পাতা খাওয়া যায় না কোনো মতে? গরু তো খায়। গরু খেতে পারলে আমরা খেতে পারব না কেন?’

মাননীয় মন্ত্রী মহোদয়ের এমন প্রশ্নে দেশজুড়ে হৈচৈ শুরু হয়ে যায়। কেউ করে হায় হায়! আবার কারোর জীবন যায়! কিন্তু আমি শুধু ভাবছিলাম! ভাবছি, সত্যিই তো! একবার খেয়ে দেখাও-তো যেতে পারে! এই ভেবে আজ নিজেই একটা পুকুর থেকে কিছু কচুরিপানা তুলে বাসায় নিয়ে আসি। তারপর নিজেই লালশাক, পুঁইশাকের মতো করে রান্না করে গরম ভাতের সাথে খেলাম! সত্যি এক অন্যরকম সুস্বাদু খাবার এই কচুরিপানা। যা আগে কখনো খেয়ে দেখিনি! মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের পরামর্শে আজ নিজেই কচুরিপানার স্বাদ গ্রহণ করলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়।

কীভাবে কচুরিপানা রান্না করেছি, সেটা এই ভিডিওতে দেখানো হলো। আশা করি সবাই ভিডিওটা দেখুন এবং নিজেরাই নিজেদের ইচ্ছেমতো কচুরিপানা রান্না করে খাওয়া শুরু করুন। খাদ্যের উপর চাপ কমান, দেশ ও জনগণ বাঁচান!

মোট পড়েছেনঃ ২,০৪৩জন আজ পড়েছেনঃ ০জন

৩৯টি মন্তব্য

  1. যাক বাবা নিজেই গবেষনা কাজে লেগে গিয়ে
    পরিকল্পনা মন্ত্রীকে উদ্ধার করলেন।
    সত্যিই তো পাঁচ মিশালী শাকের নামে কত কিছুই তো খাই।
    যে লইট্টা ফিস কেউ খেত না এখন সবাই খায়।
    বাজারে চাহিদা ও বেশী। শুকটি চট্টগ্রাম থেকে
    অভিজাত হোটেলের মেনুতে স্হান পেয়েছে।
    ধন্যবাদ দাদা আপনার আবিষ্কারের জন্য
    শুভ কামনা।

    1. ভাবলাম, সত্যিই তো! আমরা কতকিছুর মধ্যে এই অবহেলিত কচুরিপানাও তো খেতে পারি! তাই মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের আহবান কাজে লাগিয়ে দিয়েছি, দাদা। তবে হ্যাঁ, খারাপ না! এটিকে আপাতত মুটামুটি সুস্বাদু খাবারের তালিকায় নেওয়া যায়। আস্তে আস্তে এটির নিজের গুন নিজেই প্রকাশ করতে পারবে বলে আশা করি। যেমন: মাশরুম, ধুনদুল, কুমড়ে ফুল, বকফুল ইত্যাদির মতো।

  2. পৃথিবীতে মানুষের যেমন অভাব নেই, তেমনি দেশ-সমাজ-রুচি ভেদে খাবারের অভাবও নেই। গ্রামে গেলে অনেক বাড়িতে কচুরিপানার ফুল দিয়ে বড়া, ভর্তা বানিয়ে খেতে দেখি। স্বাদ নিশ্চয়ই ভালো হয়, নইলে খাবে কেন! কচুরিপানার রেসিপি দিয়ে আপনি আরেক ধাপ এগিয়ে গেলেন। 🙂

    পরিকল্পনা মন্ত্রীর বক্তব্যকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছিলো বলে জেনেছি। তাই ঐ ব্যাপারে কিছু বললাম না। আমাদের দেশের সংবাদ মাধ্যম গুলো কবে থেকে নির্ভরশীল তথ্য দিয়ে নিউজ পরিবেশন করবে উপরওয়ালাই জানেন!

    শুভ কামনা রইলো দাদা 🌹🌹

    1. তবে সাংবাদিকদের সংবাদ যা-ই থাকুক-না-কেন, মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয় কিন্তু ভাবনার কথাই বলেছিলেন! কিন্তু আমার তা না ভেবে উল্টো ওনাকে ভুল বুঝেছি! এটি খুবই দুঃখের বিষয়! যাহোক, উনার এই পরামর্শ আমি কিন্তু কাজে লাগাতে পেরেছি নিশ্চয়! শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

    1. আমি শুধু অবাক হয়ে দেখেছি কচুরিপানা রান্না।
      পৃথিবীতে অসাধ্য বলেছেন কিছুই নেই এটাই প্রমাণিত। দাদাভাই নোবেল টা পাচ্ছেন নিশ্চিত।👏👏

      1. নোভেল দরকার নেই দিদি। নোভেল কোরোনা ভাইরাস’র ভয় আছে। ভিডিওটা দেখেছেন বলে খুশি হলাম। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।

    2. হ্যাঁ দাদা, ঠিক তা-ই! ইচ্ছে করেই নিজে কচুরিপানা রান্না করে নিজেরটা নিজেই খেয়েছি! খুবই সুস্বাদু খাবার এটি। আবার একদিন ভালো করে রান্না করা হবে নিশ্চিত!

  3. যদি হয় ভিটামিন যুক্ত নেই কোন ক্ষতি
    খাদ্যের অভাব দূর করণে হজম করতেই পারি।
    কোনটা কি? জানি শুনে আর পড়ে নিই বই
    সেখান থেকেই হোক শুরুটা খুজিনাতো কই।

    1. এই কচুরিপানা হতেও পারে ভিটামিন-এ+। যা আমাদের এখনো জানা নেই, দাদা। তবে কচুরিপানা যখন খেলাম, খুবই ভালো লাগছিল! এই কচুরিপানাকে অন্যান্য তরিতরকারির সাথে কিন্তু যোগ করা যায়। শুধু একটু ভেবে দেখার প্রয়োজন।

      1. না দাদা ইউরোপ আমেরিকা খাওয়া শুরু করলে আমাদের দেশের ধনীরা সাবাড় করে দেবে নিশ্চিত। আর খাদ্য বিজ্ঞানীরা যদি প্রকাশ ক০রে ভাইটামিন আছে তাইলে কথাই নাই।

  4. হা হা হা চমৎকার আনকমন রেসিপি দিলেন।কথা হল দাদা গরীব মানুষের জীবন ধারনের জন্য আপনার এ রেসিপিটা বেশ উপকারে আসত কিন্তু যে হারে খালবিল পুকুর ভরাট হচ্ছে তাতেতো এই কচুরীপানাও দামের দিক দিয়ে পেয়াজকেও হার মানাবে।মাননীয় মন্ত্রী তাহলে মন্দ বলেননি।আপনার সাথে ঐ বালকটি কে দাদা?
    খুব ভাল লাগল খুব।

    1. খুবই স্বাদ হয়েছে। ভালো লেগেছে! এখন থেকে আমি প্রায় দিনই কচুরিপানা রান্না করে খাবো। সত্যি খুবই মজার জিনিস এটি।

    1. খুব তাড়াহুড়ো করে করেছি। তাই হয়েছে কোনরকম। সামনে আরও ভালো করে রান্না করবো নিশ্চিত। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি দাদা।

    1. সত্যি কচুরিপানা খুবই মজার তরকারি। এটিকে অন্যান্য তরিতরকারির সাথে যোগ করা যায় বলে আমি মনে করি।
      সুন্দর গঠনমুলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধেয় দাদা।

    1. শুধু আমিই প্রথম না, দাদা। গুগলে সার্চ দিয়ে দেখুন কী অবস্থা না হয়েছে, এই কচুরিপানা নিয়ে। মাছ দিয়ে রান্না হচ্ছে, এই স্বাদের কচুরিপানা।

    1. গতকাল কচুরিপানা ভাজি খাওয়ার পর আমার খুবই উপকার হয়েছে। গ্যাস্টিকসহ কষা-খিচাও সেরে গিয়েছে। আমার মনে হয় প্রতিদিন কচুরিপানা একটু একটু করে খেতে পারলে নানান রোগ থেকেও মুক্তি পাওয়া যাবে।
      সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি, দিদি।

  5. এ এক দারুণ রেসিপি দিলেন দাদা। অবশ্যই ট্রাই করবো। আর আপনার ভাবনা এবং কর্মের প্রতিফলনের তারিফ না করে পারছিনা।

    ভালো থাকবেন দাদা।

  6. কিছু বলার নাই, আপি সত্যিই অসম্ভবকে সম্ভব করে দেখালেন দাদা। তবে আমি ভাবছোলাম কচুরি পানার ফুল যেহেতু খেয়েছি কচুরিপানা খাওয়াটা মনে হয় অসম্ভব না। আচ্ছা বউদি আপনাকে পাগল টাগল ভেবে বসেনি তো!!

  7. আপনি আসলেই এটি রান্না করে খেয়েছেন? !
    প্রথমে আমি ভেবেছিলাম এটি ফান করছেন, পরে ভিডিও দেখে বুঝলাম আসলেই রান্না করা হয়েছে।
    আপনিই দেশের প্রথম ব্যাক্তি যিনি এটি রান্নার রেসিপি দিলেন।
    অভিনন্দন আপনাকে।
    শুভ কামনা।

    1. আশা করি কচুরিপানা খাবার উপযোগী হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্যে আমিই প্রথম হলাম, শ্রদ্ধেয় দাদা। এখন গুগলে সার্চ করলেও আমার কচুরিপানার রেসিপি-ই প্রথম চলে আসে। ধন্য হলাম দাদা। শুভকামনা থাকলো।

মন্তব্য করুন