বিদেশ যাত্রা

ভিসা হয়ে যেতেই,
বুকটা কেমন মুচড়ে গেল হঠাৎ।
তোমায় ছেড়ে যেতে হবে বলে।
এক লোকমা ভাত নামলো না গলা বেয়ে।

ছেড়োনা হাত প্রিয়তমা ওগো,
আরো বেশি শক্ত বাঁধনে বাঁধো।
জীবনের প্রয়োজনে হয়তো এ দূরে যাওয়া।
চোখের আড়াল হলেও,
নয়তো সরে যাওয়া।
অন্তরে ঠিক তুমি রবে সারা বেলা ,
প্রতিটা মুহুর্তে ,চিরবিরাজমান সবসময়।

মোট পড়েছেনঃ ১,২০৪জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. এবার কবি মনে হয় ভিসা পেয়েই গেল! তো চিঠির যুগ শেষে মোবাইলের যুগে কথপোকথন চালু রাখবেন, শ্রদ্ধেয় কবি। কারণ, প্রবাস জীবনে প্রিয়জনদের সাথে কথপোকথন হলেই, মনটা হাল্কা হয়ে যাবে।
    কবিতা ভালো লেগেছে, কবি দাদা। শুভকামনা থাকলো।

মন্তব্য করুন