গড়মিল

এক সময় খুব ভাবতাম,
তুমি ফিরে এলে কী কী হবে!
কিভাবে সাজাবো আবার আমাদের জীবন।
মান অভিমান পর্বে,
কি কথা কব তোমার কথার পিঠে।

অবহেলায় কত বসন্ত বয়ে গেল একা একা!
কত জোড়ায় হলো মনের মিল।
শুধু তুমি দেখলে না বলে,
হিসাবের খাতা রয়ে গেল গড়মিল।

মোট পড়েছেনঃ ৮৮৯জন আজ পড়েছেনঃ ০জন

২৪টি মন্তব্য

  1. অবহেলায় কত বসন্ত বয়ে গেল একা একা!
    কত জোড়ায় হলো মনের মিল।
    শুধু তুমি দেখলে না বলে,
    হিসাবের খাতা রয়ে গেল গড়মিল।

    দারুণ প্রকাশ

  2. এই তুমিটা চোখ না ফেরাক, হিসেবের খাতাটা বদলে যাক। তবু বসন্ত বৃথা যেতে দেয়া যাবে না।নতুন হিসাবের খাতা গড়মিল থাকবে না।ছোট্ট কবিতা ভালো লেগেছে।

মন্তব্য করুন