আমার স্বপ্নগুলো

আমার ভালোবাসার মধুর স্বপ্নগুলো দূর আকাশের
ঐ নিষিদ্ধ মেঘের আড়ালে হারিয়ে গেছে।
আজ আমি পথহারা এক পথিক,
না- আমার কোনো উদ্দেশ্য,আকাঙ্ক্ষা নেই আর;
তবুও আমি নতুন একটি সুন্দর মূহুর্তের আলোয়
প্রতিটি ক্ষণ নব নব রোমাঞ্চে শিহরিত হই।
স্বপ্ন-বিভোরতার মোহে নিজেকে ভরিয়ে রাখি।
প্রতি পলকে পলকে আশার প্রদীপ জ্বেলে যাই;
এভাবেই জীবনের প্রদীপ-শিখা নিভে যাবে-
হয়ে যাবো আমি অতীত;
স্মৃতির আয়নায় হারাবো আমার আমিত্বকে।
আশাকে বাঁচিয়ে এভাবেই বেঁচে রই পরকাষ্ঠা হয়ে।
হৃদয় নদীতে রক্তের ঝর্ণা ধারা বয়ে চলে অবিরত,
রক্তের লালিমায় ভরে থাকে হৃদয়ের আনাচে কানাচে;
কামনা-বাসনায় ক্ষতবিক্ষত,ছিন্নভিন্ন মন-পবনের নাও।
মেঘ-ভেলায় ভেসে রয় স্বপ্নের রঙিন ঘুড়ি;
আশার আঁধারে জমা স্বপ্নের ভগ্নাংশ-
টালমাটাল বিশ্বাসের নাটাই হলো হাতবদল।
আকাশের মেঘকে যতটা না ভয়,
পৃথিবীর নির্মমতাকে,নিষ্ঠুরতাকে বড্ডো বেশী ভয়;
পৃথিবীর নিষ্ঠুর মানবজাতিকে বড্ডো বেশী ভয়।

মোট পড়েছেনঃ ১,০৬৫জন আজ পড়েছেনঃ ০জন

২৫টি মন্তব্য

  1. চমৎকার লিখেছেন -স্বপ্নহীন জীবন জীবন বাচে না।মানুষ মানুষের বড় শত্রু তেমনি ভয়ংকর।তবুও জীবন চলে তার নিয়মে।

      1. আমি এখন লেট ভাইয়া হা হা হা।একটু ঝামেলায় আছি খুব দ্রুতই নিয়মিত হব।আপনার উপস্থিতি প্রশংসনীয়।ভাল থাকবেন দিদি।

  2. “আকাশের মেঘকে যতটা না ভয়,
    পৃথিবীর নির্মমতাকে,নিষ্ঠুরতাকে বড্ডো বেশী ভয়;
    পৃথিবীর নিষ্ঠুর মানবজাতিকে বড্ডো বেশী ভয়।”

    বিশ্বাষের মাত্রা যদি আসে শুন্যের কোটায়
    তবে পাবেন ভয় এতো নতুন কিছু নয়।
    তবু ও জীবন চলমান রয়।
    খুব ভালো লাগলো । শুভ কামনা।

  3. সপ্তাহের সর্বোচচ মন্তব্যকারী অব্যাহত ভাবে থাকায় আপনাকে সোনেলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
    সোনেলার সাথে থাকুন।
    শুভ ব্লগিং।

  4. মানুষ হয়ে কেন কিভাবে যে আমরা মানব জাতির উপর নির্মম হতে পারি এটা আমার মাথায় ঢোকে না। এই নির্মমতাই অনেকেশ স্বপ্ন আশা হারিয়ে যায় মেঘের আড়ালে দূর অজানা দেশে……কারো স্বপ্ন না হারিয়ে যাক এই প্রত্যাশায় শুভ কামনা।

    1. ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য। আমার ও বিস্ময় লাগে মানুষ হয়ে কিভাবে এতোটা নির্মম , নিষ্ঠুর হতে পারি! ভালো থাকুন শুভকামনা রইলো

  5. নিষ্ঠুর পৃথিবীর সকল নির্মমতাকে জয় করেই আমাদের বেঁচে থাকতে হয়। আমরা আপনাকে অতীত হতে দিলেতো!! আপনি বেঁচে থাকুন যুগ যুগান্তর।

    শুভকামনা রইলো।

  6. নিষ্ঠুরতা, নির্মমতাকে উপেক্ষা করে সুন্দর স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে আমাদের।
    কবিতা ভাল হয়েছে ছোটদি।

    শুভ কামনা।

  7. আকাশের মেঘকে যতটা না ভয়,
    পৃথিবীর নির্মমতাকে,নিষ্ঠুরতাকে বড্ডো বেশী ভয়;
    পৃথিবীর নিষ্ঠুর মানবজাতিকে বড্ডো বেশী ভয়।

    ”নিষ্ঠুর পৃথিবীর সকল নির্মমতাকে জয় করেই আমাদের বেঁচে থাকতে হয়। আপনার জন্য অনেক অনেক শুভ কামন।

মন্তব্য করুন