বসন্তের শর্তহীন প্রস্তুতি

স্ব-ইচ্ছায়
সদাশয় বসন্ত উঁকি দিচ্ছে,
অদৃশ্য-সুতোর নাচনে, জানালায়;
নিয়ন্ত্রিত নিমন্ত্রণের স্ব-হৃদয় ভঙ্গিতে;
সদ্য গজিয়ে ওঠা কবিতা-লেখার মত।

কানুন-হীন অন্যমনস্ক ব্যাপারীর ন্যায়
বিমিশ্র-চালাকিতে মানবিক নিক্তি লুকিয়ে,
মসৃণ-প্রীততি বিলানোর ভঙ্গিতে
ওৎ পেতে আছে, ফি-বছরের মত;

ধ্রুপদী আঙ্গিকে সুনিবিড় ছায়া-জুড়ে
ধর্মভীরু একটি নিম গাছ ঝরায়-খরায়
শুধুই কবিতার কথা ভাবে, অবসন্নতার
শর্তহীন প্রস্তুতিতে;

মোট পড়েছেনঃ ৭৮২জন আজ পড়েছেনঃ ০জন

২০টি মন্তব্য

  1. ধর্মভীরু একটি গাছ ঠাঁয় দাঁড়িয়ে আছে বলেই কি
    ধ্রুপদী নিয়ন্ত্রিত নিমন্ত্রণের আহ্বান প্রত্যাখ্যান করে স্বেচ্ছায় ভাঙ্গছে স্ব-হৃদয়!!

    আমি কবিতা বুঝি না,,,,, এ আমারই ব্যর্থতা 😰😰

  2. প্রস্তুতি যাদের আছে তারা পাক্কা যুগল আর যাদের নেই তারা হাবুডুবু খাবে নিশ্চিত!! এতশত শর্ত দিয়ে কিসসু হবেনা। শর্তবিহীন বসন্ত চাই।

  3. মহারাজ, আপনি আবার শিমুল তলায় গেছেন?
    বসন্ত নাহয় নিম গাছ সেজেছে, আপনি কোন সাজে গেছেন? এখন যদি ডাইনিরা হামলা করে? যদি আবার আপনাকে দৌড়ে পালাতে হয় তখন বসন্তের সামনে আপনার মান-ইজ্জত থাকপে??

  4. ধ্রুপদী আঙ্গিকে সুনিবিড় ছায়া-জুড়ে
    ধর্মভীরু একটি নিম গাছ ঝরায়-খরায়
    শুধুই কবিতার কথা ভাবে, অবসন্নতার
    শর্তহীন প্রস্তুতিতে;
    বেশ ভালো লাগলো।

মন্তব্য করুন