তুমি চাইলে অনেক কিছু হতে পারতো।

তুমি চাইলে অনেক কিছু হতে পারতো আমাদের।
কেন মুখ ফিরিয়ে ছিলে?
আমি কি এতটাই অপাঙ্‌ক্তেয়।

তোমার নীল যৌবন আমার হৃদয় হরণ করেছিলো,
শুক্লা তিথির রাতে।
আমি তো অর্গল খুলেই রেখেছিলাম।
তুমি শুধু হাত বাড়ালেই হতো।
সবইতো বরাবরই ছিলে এক নিঃশ্বাস পরিমান কাছে।

তুমি কি জানো ?
তোমার চুলের ঘ্রাণ পাবার লোভে,
আমি তোমার পিছু পিছু ছুটেছি
শ্যমলী থেকে আজিমপুর অবধি কত শত বার?
এতো কাছে তবু ফিরে দেখনি আমায়।
তোমার অপরুপ মোহে,
বুকেতে তোলপাড় শুধু তোমার জন্য করে গেল আজীবন।
তুমি শুধু চাইলে না ফিরে মোহময়ী।

মোট পড়েছেনঃ ৬৮৩জন আজ পড়েছেনঃ ০জন

২৩টি মন্তব্য

  1. তোমার চুলের ঘ্রাণ পাবার লোভে,
    আমি তোমার পিছু পিছু ছুটেছি
    শ্যমলী থেকে আজিমপুর অবধি কত শত বার?

    আহারে প্রেম-
    প্রেমে পড়লে প্রেমিক কত কিছু না করে।
    কতকিছুই না হতে পারতো।

    চরম রোমান্টিক লিখা। সকাল সকাল মন ভরে গেল।

  2. “তোমার নীল যৌবন আমার হৃদয় হরণ করেছিলো,
    শুক্লা তিথির রাতে।
    আমি তো অর্গল খুলেই রেখেছিলাম।
    তুমি শুধু হাত বাড়ালেই হতো। “

    বিষাদে হয় নীল
    শুক্লা তিথির রাতে
    কেমনে হৃদয় হারে
    কোন সে স্বপ্নীল ?
    ভাল লাগলো শুভ কামনা।

  3. বাসে তার পেছনের সিটে বসে চুলের ঘ্রাণ নিতেন তাই না?
    আমার অনুধাবনে এটা আজকের পড়া সেরা লেখা। অনেক ভালো লেগেছে❤️

  4. তোমার চুলের ঘ্রাণ পাবার লোভে,
    আমি তোমার পিছু পিছু ছুটেছি
    শ্যমলী থেকে আজিমপুর অবধি কত শত বার?

    আহ্ বেচারা প্রেমিক!
    একবারও ফিরে দেখলো না?
    দারুণ লিখেছেন

  5. হৃদয়হীনা সত‌্যিকারের প্রেম চিনতে পারলো না। শুধু চুলের ঘ্রাণ পেতে শ্যামলী থেকে আজিমপুর ছুটে বেড়ালেন! বড় কষ্ট লাগলো। ভালো থাকুন

মন্তব্য করুন