ভালোবাসি

যতবার তোমার সাথে দেখা হয়,
মনেমনে ভাবি ,বলি,
”ভালোবাসি” ।
তোমার চোখে, তোমার ঠোঁটে,
তোমার ওই রক্তিম দু’গালে,
মনেহয় একটু আদর করি
আর বলি কানেমুখে,
”ভালোবাসি” ।

তোমার মোহমায়ায় আমি এতটাই আবিষ্ট যে,
দিকহারা নীহারিকার মতো,
ছুটে যাবো যখন তখন
তোমার কক্ষপথে।
তখন আমায় সস্নেহে ধরবে তো ?
দু’বাহু প্রসারিত করে?

যদি ধরতে না পারো,তাতেও অসুবিধা নেই কোন।
শুধু ঠেঁটে মৃদু কাঁপন তুলে বললেই হবে,
”ভালোবাসি” ।

যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,
মুখ ফুটে,তুমি বললেই হবে।
বলবেতো, ”ভালোবাসি” ।

মোট পড়েছেনঃ ১,৩৩১জন আজ পড়েছেনঃ ০জন

২৬টি মন্তব্য

  1. যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,
    মুখ ফুটে,তুমি বললেই হবে।
    বলবেতো, ”ভালোবাসি” ।

    কেনো শুধু সেই বলবে? কেনো বলবে বলুন তো
    সাহসী হন। প্রেমিকদের এতো ভীতু হলে চলে! দুর্দান্ত দাপটে বলুন ভালোবাসি।

  2. যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,
    মুখ ফুটে,তুমি বললেই হবে।
    বলবেতো, ”ভালোবাসি” । বলতেই হবে ভালোবাসি। কবিতা সুন্দর হয়েছে ভাইয়া। শুভ কামনা রইলো। শুভ সকাল

    1. আপনি বরং এক কাজ করুন
      মাইক নিয়ে বেড়িয়ে পড়ুন
      তাবৎ দুনিয়ার মানুষকে জানাতে হবে তো
      ভালোবাসি ভালোবাসি 👹👹👹

  3. “যতবার তোমার সাথে দেখা হয়,
    মনেমনে ভাবি ,বলি,
    ”ভালোবাসি” ।”

    সাহস করে বলতে হবে
    বলুন ভালবাসি।
    যতই করুক সদলবলে
    শুধুই হাসাহাসি।
    শুভ কামনা।

মন্তব্য করুন