যতবার তোমার সাথে দেখা হয়,
মনেমনে ভাবি ,বলি,
”ভালোবাসি” ।
তোমার চোখে, তোমার ঠোঁটে,
তোমার ওই রক্তিম দু’গালে,
মনেহয় একটু আদর করি
আর বলি কানেমুখে,
”ভালোবাসি” ।
তোমার মোহমায়ায় আমি এতটাই আবিষ্ট যে,
দিকহারা নীহারিকার মতো,
ছুটে যাবো যখন তখন
তোমার কক্ষপথে।
তখন আমায় সস্নেহে ধরবে তো ?
দু’বাহু প্রসারিত করে?
যদি ধরতে না পারো,তাতেও অসুবিধা নেই কোন।
শুধু ঠেঁটে মৃদু কাঁপন তুলে বললেই হবে,
”ভালোবাসি” ।
যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,
মুখ ফুটে,তুমি বললেই হবে।
বলবেতো, ”ভালোবাসি” ।
মোট পড়েছেনঃ ১,৩৩১জন
আজ পড়েছেনঃ ০জন
যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,
মুখ ফুটে,তুমি বললেই হবে।
বলবেতো, ”ভালোবাসি” ।
কেনো শুধু সেই বলবে? কেনো বলবে বলুন তো
সাহসী হন। প্রেমিকদের এতো ভীতু হলে চলে! দুর্দান্ত দাপটে বলুন ভালোবাসি।
দুনিয়া শুদ্ধ সবাইকে চিৎকার করে জানিয়ে বলতে হবে ..
আমি তোমাকেই ভা…লো…বা…সি….❤️❤️❤️
ঠিক তাই ভাইয়া্
আপনার বরে বলীয়ান হয়ে এবার বলবো । বলবোই “ভালোবাসি”
আর দেরী করা ঠিক নয় এইবার ভাবছি বলেই ফেলি,ভালোবাসি ।
শুভকামনা
আজই বলবো আপু। ভালো থাকুন সবসময়।
যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,
মুখ ফুটে,তুমি বললেই হবে।
বলবেতো, ”ভালোবাসি” । বলতেই হবে ভালোবাসি। কবিতা সুন্দর হয়েছে ভাইয়া। শুভ কামনা রইলো। শুভ সকাল
অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা রইলো দিদি।
দারুন ভালোবাসাবাসি।
এমন করে বললে ভালোবাসি বলতে বাধ্য।
এখানেই বলে দিলাম আমি তোমাকেই ভা..লো…বা..সি…❤️
আপনি বরং এক কাজ করুন
মাইক নিয়ে বেড়িয়ে পড়ুন
তাবৎ দুনিয়ার মানুষকে জানাতে হবে তো
ভালোবাসি ভালোবাসি 👹👹👹
ধন্যবাদ ভাইয়া ।
ধন্যবাদ
শুধু ভালোবাসাবাসি।
ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো আপু্
যেথায় আছে শুধু ভালোবাসাবাসি সেথায় যেতে প্রাণ যায় দাদা। তা আপনার কবিতের মাঝেই হারিয়ে গেলাম! শুভকামনা থাকলো।
কৃতজ্ঞতা রইলো দাদা
মনোমুগ্ধকর লিখনী । শুভেচ্ছা সতত ।
ধন্যবাদ রইলো ভাইয়া্
“যতবার তোমার সাথে দেখা হয়,
মনেমনে ভাবি ,বলি,
”ভালোবাসি” ।”
সাহস করে বলতে হবে
বলুন ভালবাসি।
যতই করুক সদলবলে
শুধুই হাসাহাসি।
শুভ কামনা।
আপনার প্রতি ও রইলো শুভকামনা দাদা ।
বলে দিলেই হয়,
ভালোবাসি বলতে ভয় কেন?
প্রেমিকার মুখে এটা প্রথম শুনতে চাওয়া কঠিন।
কবিতা ভালো হয়েছে ভাই।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা রইলো ।
দারুণ ভালোবাসাবাসি, ভালো লাগলো খুব
ধন্যবাদ সহ শুভকামনা রইলো দাদা
কি রোমান্টিক লিখা ইসিয়াক ভাই
মন চায় আবার পড়ি।
বলবে তো “ভালোবাসি”
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া্।
ভালো থাকুন সবসময়।