তুমি সমুদ্রের নগ্ন বালু
স্পর্শ করো
আমি তোমাকে ছুঁয়ে যাই
বালুকাবেলায়।
তুমি উত্তাল ঢেউয়ে নিমগ্ন
স্নান করো
আমি তোমাকে ছুঁয়ে যাই
উত্তাল ঢেউ
লহরী উচ্ছ্বাসে।
তুমি দূরের ঢেউ থেকে বালিকণা
তুলে উল্লাস করো
সমাবেশ করো
সমুদ্রের ঢেউ
আমি তোমাকে ছুঁয়ে যাই
নিঃসঙ্গ গাঙচিলে।
তুমি জলের তরঙ্গে
গাঙচিল হয়ে উড়ো
আমি তোমাকে ছুঁয়ে যাই
তোমার ছায়ায়।
আমি মিশে যাই
তোমার অন্তরঙ্গ অনুভবে।
মোট পড়েছেনঃ ৮৮৭জন
আজ পড়েছেনঃ ০জন
খুব ভালো লাগলো রোমান্টিক কবিতা। আসলেই প্রেমিক হৃদয়ের কথাগুলোই এমন।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি দাদা…………
প্রকৃত অন্তরঙ্গতা হলে এমন ভাব ই ভাবনায় আসে।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি দাদা…………
“তুমি সমুদ্রের নগ্ন বালু
স্পর্শ করো
আমি তোমাকে ছুঁয়ে যাই
বালুকাবেলায়।”
প্রেমিক কবির লেখা
মন ছুয়ে যায়
বেলা অ-বেলায়।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি দাদা…………
দারুন অনুভবে অনুভূতিতে ছুঁয়ে গেল হৃদয়। শুভ কামনা রইলো
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা …………
যথার্থ উপস্থাপন। ভালো লাগলো
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি দাদা…………
পুরো কবিতার প্রেমে পড়ে গেলাম।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রিয় কবি দাদা…………
আরে বাহ্ দারুণ রোমাঞ্চকর কবিতা।
যার পরতে পরতে রোমাঞ্চ…
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ….