মহামিলনের কাব্যকথা

তোমায় নিয়ে দেশান্তরী হবো,
পালতোলা নৌকায় ভেসে যাবো ।
যেথায় নদী সমুদ্র-স্নানে ডুবে,
সেথায় মোরা সাঁতার কাটবো ।
তোমায় নিয়ে তেপান্তরের মাঠ পেরোবো,
দিগন্তের সীমান্তে পথ হারাবো ।
জোনাকির আলোয় উদ্ভাসিত হবো,
পূর্ণিমার জ্যোৎস্নায় সিক্ত হবো ।

নদী-সাগরের মোহনার জলতরঙ্গে বাসনা বিলাবো ।
আষাঢ়-শ্রাবণ নয় সুখের প্লাবনে পূর্ণ হবো ।
তোমার বুকে কামনার দ্বীপ-শিখা জ্বালবো,
বেদনার নিকষিত আঁধার দূর করবো ।
রংধনুর সাতটি রঙে মনের ক্যানভাস রাঙাবো ।
আকাশের নীলিমায় মেঘের ভেলায় শ্বেত বাসর গড়বো ।
বুনোফুলের শয্যায়, প্রকৃতির শামিয়ানায়
তোমার আমার সঙ্গম রাঙ্গাবো ।

অধরে অধর ছুঁয়ে কামনার বাষ্পে শরীর ভিজাবো;
কামাতুর দেহের ঘর্ষণে বাসনার তৃষ্ণা পোড়াবো-
অস্থি-ভষ্ম সমুদ্রের লোনা জলে বিকাবো ।
লজ্জা, ভয়, শঙ্কা, জীর্ণতা, কালিমা,
মৌনতা-হিমালয়ের পাদদেশে বিলাবো ।
বেহিসেবী জীবনখাতাকে হিসাবের খেরোখাতায় সাজাবো ।
সবুজের আবরনে চিরনবীন;
আকাশনীলে নীলাম্বরী হবো ।

গ্রীষ্মের খরতাপে দেহখানি পুড়ে,বর্ষণধারায় শীতল রবো ।
শরতের পেঁজা তুলো মেঘে;
স্বর্গের সিঁড়ি বেয়ে জ্যোতির্মন্ডলে হারাবো ।
অমা-নিষীথের রাতের আঁধারে ভ্রান্ত পথিক হয়ে ;
পূর্ণিমার আলোতে পথের দিশা কুড়াবো ।

বাস্তবের কষাঘাতকে বেত্রাঘাত করে-
স্বপ্নের মোহনীয়তায় বাসর গড়িবো ।
উত্তরীয় পবনে মনের দাবানলে উষ্ণতার ওম বুলাবো ।
চোখের আকাশে নেশার মানচিত্র আঁকবো ।
তোমার আমার মহামিলনের মহাকাব্য এভাবেই রচিবো ।

মোট পড়েছেনঃ ১১৫জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. বাপরে বাপ! কত আশা, কত কিছু পরিকল্পনা
    কত কিছু করা হবে 🙂
    আবেগেককে সুন্দর ভাবে উপস্থাপন করেছ ছোট দি
    শুভ কামনা।

  2. “গ্রীষ্মের খরতাপে দেহখানি পুড়ে,বর্ষণধারায় শীতল রবো ।
    শরতের পেঁজা তুলো মেঘে;
    স্বর্গের সিঁড়ি বেয়ে জ্যোতির্মন্ডলে হারাবো ।“

    তোমায় আমি বলতে পারি
    নওতো তুমি রিক্ত।
    সকল আশা পূর্ণ হোক
    ধরণী হোক সিক্ত।
    শুভ কামনা।

  3. মহা মহা কাব্য লিখুন, লিখতেই থাকুন বিরতিহীন ভাবে,
    তবে কিছু একটু বাদ তো রাখুন!

    এত্তদিন বিরতি কিন্তু ঠিক না, ঠিক না।

  4. ** চোখের আকাশে নেশার মানচিত্র আঁকবো ** লাইনটা ভীষণ ভালো লাগলো। রোমান্টিক কবিতায় আপনার জুড়ি নেই। আরও লিখুন ফাল্গুনী দি 🙂

    শুভ কামনা ❤❤

  5. এমন মহাকাব্যে মিলন না হয়ে পারেইনা। কত কত পরিকল্পনা, ইচ্ছে, আশা! সব পূর্ণতা পাক এটাই কাম্য।

    দারুণ লিখেছেন আপু। এত বিরতিতে হাজিরা! পাঠকদের বঞ্চিত করা ঠিক না কিন্তু।

    1. ভাইয়া আমার বাবার অসুস্থতা নিয়ে ব্যস্ত আছি। উনি এখনো পুরোপুরি সুস্থ নন। ধন্যবাদ জানালাম ভালো লেগেছে জেনে। শুভ কামনা রইলো। ভালো থাকুন সবসময়

  6. অধরে অধর ছুঁয়ে কামনার বাষ্পে শরীর ভিজাবো;
    কামাতুর দেহের ঘর্ষণে বাসনার তৃষ্ণা পোড়াবো-
    অস্থি-ভষ্ম সমুদ্রের লোনা জলে বিকাবো ।
    লজ্জা, ভয়, শঙ্কা, জীর্ণতা, কালিমা,
    মৌনতা-হিমালয়ের পাদদেশে বিলাবো ।
    বেহিসেবী জীবনখাতাকে হিসাবের খেরোখাতায় সাজাবো ।
    সবুজের আবরনে চিরনবীন;
    আকাশনীলে নীলাম্বরী হবো ।

    চমৎকার অভিব্যক্তি …

মন্তব্য করুন