বৈধ ও ঘোষিত প্রিয়সী।

দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে গেলো;
দেখলাম তুমি ভালো নেই,
নেই, তুমি ভালো নেই,
তাই তো মধ্যরাতে হন্যে হয়ে খুঁজছি তোমাকে।
উদ্ভ্রান্ত পাগলের মতো খুঁজছি,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক খুঁজছি,
খুঁজছি কারণ আমি তোমাকে ভালোবাসি।

তুমি ভালো নেই ভেবে;
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
আর তুমি প্রিয়সীকে নিয়ে,
স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
প্রিয়তমার অধরে অধর রেখে উত্তপ্ত করছো নিজেকে,
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছো উঁচু নিচু প্রতিটি বাঁক,
শরীরে শরীর ঘেঁষে তৃষ্ণা মেটাছো তৃষিত দেহের,
ক্লান্ত শ্রান্ত অবসন্ন তুমি অবশেষে,
প্রিয়তমার বুকে মাথা গুঁজে ঘুমাচ্ছো পরম তৃপ্তিতে!

আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
নেই কোনো ভয় লোকলজ্জার,
পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।

মোট পড়েছেনঃ ৯৯৫জন আজ পড়েছেনঃ ০জন

২৮টি মন্তব্য

  1. তুমি ভালো নেই ভেবে;
    দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
    পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
    আর তুমি প্রিয়সীকে নিয়ে,
    স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
    আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
    নেই কোনো ভয় লোকলজ্জার,
    পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
    কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।
    চমৎকার রচনাশৈলী উপলব্ধি, পগে ভালো লাগলো দিদি।
    শুভ কামনা জানাবেন।

  2. তুমি ভালো নেই ভেবে;
    দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
    পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
    আর তুমি প্রিয়সীকে নিয়ে,
    স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
    প্রিয়তমার অধরে অধর রেখে উত্তপ্ত করছো নিজেকে,
    চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছো উঁচু নিচু প্রতিটি বাঁক,
    শরীরে শরীর ঘেঁষে তৃষ্ণা মেটাছো তৃষিত দেহের,
    ক্লান্ত শ্রান্ত অবসন্ন তুমি অবশেষে,
    প্রিয়তমার বুকে মাথা গুঁজে ঘুমাচ্ছো পরম তৃপ্তিতে!

    আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
    নেই কোনো ভয় লোকলজ্জার,
    পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
    কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।

    মনে রাখার মতো। ভালো লাগলো।

  3. আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
    নেই কোনো ভয় লোকলজ্জার,
    পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
    কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।

    ভালই তো হলো আপু
    শুভ কামনা। ভাল থাকবেন সবসময়।

  4. একটানে পড়ে ফেললাম।কিছু মুখের বুলি মন্ত্রই কী বৈধতার জন্য যথেষ্ট! তার মনের ইচ্ছে আকাঙ্খার কোন দাম নেই।সংসার যেন মন্ত্রের সাথে আত্মার সাথে নয়।খুব ভাল লাগল।

    1. এই সমাজ দেয় না মনের দাম
      ইচ্ছেরা তাই চাইলেও পারে না ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার সংসার করতে।

      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সবসময়

  5. তুমি ভালো নেই ভেবে;
    দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
    পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
    আর তুমি প্রিয়সীকে নিয়ে,
    স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
    প্রিয়তমার অধরে অধর রেখে উত্তপ্ত করছো নিজেকে,
    চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছো উঁচু নিচু প্রতিটি বাঁক,
    শরীরে শরীর ঘেঁষে তৃষ্ণা মেটাছো তৃষিত দেহের,
    ক্লান্ত শ্রান্ত অবসন্ন তুমি অবশেষে,
    প্রিয়তমার বুকে মাথা গুঁজে ঘুমাচ্ছো পরম তৃপ্তিতে!

    কাপুরষ নামের পুরষগুলো এমনই হয়! আপনার লেখা কবিতা পড়ে সত্যি শরীরে জেদ ওঠছে!

  6. হযবরল ….লিখলেই সব কবিতা হয়ে যায়? মাথামুণ্ডু কিছুই বুঝলাম না, দাঁড়াও আরেকবার পড়ে পরে আরেকটি মন্তব্য করবো হুম…😜😜

মন্তব্য করুন