আর কিছুক্ষণ পরেই ভালবাসা আসবে

উত্সাহী পাখির ভিতর যেতে হবে

আমার ভালবাসা নিতে হেঁটে হেঁটে ;

তার বুকের মধ্যে শুয়ে থাকব বিন্দুতে ,
আমার শক্ত আঙুল হিমের নীচে ডুবিয়ে
তাকে বোঝার চেষ্টা ক’রব আছে কি-না সে ।

তার মুখ স্পর্শ করব , তার ডানা ,
তার নদী , তার বোতাম খোলা চুমু ।

আমার হৃদয় তুলে রাখব সব সময়ই
তার বইয়ের তাকে ,উপন্যাসের লাইনে,
একটি তর্জনী আমাকে পথ দেখাবে
উন্মুক্ত ঘেষা উপকূল বিছানা ঘাসে ।

মোট পড়েছেনঃ ৮৯১জন আজ পড়েছেনঃ ০জন

১৭টি মন্তব্য

  1. আর কিছুক্ষণ পরেই ভালবাসা আসবে,
    প্রেয়সী মন অপেক্ষা করুক তার ভালোবাসার স্পর্শ পাবার।
    অসাধারণ উপস্থাপন দাদা ভালো লাগা খুব।

  2. উত্সাহী পাখির ভিতর যেতে হবে
    আমার ভালবাসা নিতে হেঁটে হেঁটে ;”

    ভালবাসা সেতো সাধনার ফল
    উত্তাপ ছড়ানো থাকে নিশ্চল।
    ভাল লাগলো শুভ কামনা।

  3. আপনার কবিতা পড়ে এক সময়ের নিজের প্রেম ভালোবাসার কথা মনে পড়ে গেল। দারুণ লিখেছেন শ্রদ্ধেয় দাদা। শুভেচ্ছা-সহ শুভকামনা থাকলো।

মন্তব্য করুন