বদলে গেছে সব।
এই শহর রাস্তা ,পথ, ঘাট, বাড়ি!
বদলে গেছে তোমার বাড়ির রাস্তা ও ঘর।
বদলে গেছে তোমার বন্ধু ,প্রেমিক সব।
শুধু বদলাতে পারিনি আমি নিজেকে।
আমি সেই একই আছি!
তুমি আমার নাম দিয়েছিরে বিনে পয়সার কবি,
বলেছিলে আমি নাকি কথার ফুলঝুরি!
কষ্ট পেয়েছিলাম তবু তোমার প্রতি ভালোবাসা বদলায়নি।
কষ্টপেয়েছিলাম তবু নিজেকে বদলায়নি।
তবে এখনো আছে এই পৃথিবীতে একই আকাশ।
এখনো আমি কবিতা লিখি।
এখনো আমি বিনে পয়সার কবি,
এখনো নির্ঘুম কাটে আমার বিরহ রজনী।
আমি নিজেকে বদলাতে পারিনি।
বদলেছে সাইনবোর্ড ,তার পাশে থাকা গাছ।
বদলেছে নিয়নবাতি তার নিচে বসে থাকা ভিখারি।।
বদলেছে গাড়ির মডেল,
বদলেছে চা কফি,কাপ, প্লেট ।
শুধু,
বদলায়নি তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো বা ধারণা সমূহ।
তুমি আমার কাছে আছো একই রকম একটুও বদলাওনি।
তুমি ভালো থেকো।
মোট পড়েছেনঃ ২,৪৩০জন
আজ পড়েছেনঃ ০জন
দূরে থেকেও ভালোবাসার আকুল আর্তি লেখায় এসেছে।
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা জানবেন।
ভালো আছি। ভালো থেকো।
শুভকামনা রইলো ভাইয়া ।
শুধু,
বদলায়নি তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো ,
স্বপ্নে থাকুন , স্বপ্নে বাচুন।
শুভ কামনা ভাল থাকুন।
ভালো থাকুন । সুস্থ থাকুন সব সময়।
শুভকামনা।
পৃথিবীতে সব ই বদলায় শুধু বদলায়না সত্যিকারের ভালোবাসা। সুন্দর হয়েছে কবিতা
অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।
নিজেকে বদলাতে পারলে হয়তো ভালো থাকা যেতো।
ভুলে থাকা যেতো,হয়তো সুখে থাকা যেতো। কিন্তু বদলাতেই তো পারি না।
সুন্দর প্রকাশ।
শুভকামনা জানবেন আপু্
দূরে থেকেও কিন্তু ভালোবাসা যায়। আর ভালবাসলে নিজেকে বদলাতে হবে কেন? আমি আমার মতোই তাকে ভালোবাসব তা সে যত দূরেই থাকুক।
দারুন লিখেছেন ভাই
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
সত্যিকারের ভালোবাসায় একবার যাকে ভালোবাসা হয়, তা আর বদলে যায় না।
ভালো লিখেছেন ভাই।
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ভাইয়া্।
শুভসন্ধ্যা ।
খুব সুন্দর। আসলেই সবকিছু বদলায়।শুধু অনুভূতি একই রকম থাকে।
শুভকামনা জানবেন।
এতো ভালো থাকবে না।
ধন্যবাদ ভাইয়া
এতোটা নসময়ে বদলে গিয়ে নতুন করে ভাবা উচিৎ, কারো অপেক্ষায় জীবনপাত করাটা অবশ্যই সমিচিন নয়।
হা হা হা ।ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা
আপনার প্রিয়তমা ভাগ্যবতী।
কবিতা অনেক সুন্দর।
শুভকামনা রইলো ।