জানলার কাছে যুদ্ধ

জানলার কাছে যুদ্ধ

আকাশ এখনও ঈশারা দেয়-নি
মেঘ এখনও পাঠায়-নি চিঠি
জানতে কে কেমন আছে ।

বাতাসে এখন বারুদের গন্ধ ,
সে গন্ধ,
আমার বাগান অবধি এসে
সেরা ফুলটির গন্ধে মিশে যায় ।

আমার হৃদপিন্ডে ফুটে
প্রজন্ম মানবতা…

মোট পড়েছেনঃ ৮০৮জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. কাজল দাদা, আপনি ব্লগের নীতিমালা পড়ুন প্লিজ। একটি লেখা দেয়ার ২৪ ( চব্বিশ) ঘন্টা পর পরবর্তী পোস্ট দেয়ার নিয়ম আছে। নিয়মানুযায়ী আপনার পূর্ব পোস্টের সময় পার হতে এখনো অনেক দেরি। এই অবসরে আপনি আপনার প্রকাশিত লেখায় কমেন্ট এর রিপ্লাই দিন। ইচ্চে হলে অন্যদের লেখাগুলোতে নিজের মতামত দিন। এতে আপনার ও আমাদের ভালো লাগবে।

    ধন্যবাদ ও শুভ কামনা রইলো 🌹🌹

  2. আপনার এই পোস্ট পুর্ববর্তি পোস্টের পরে চব্বিস ঘন্টা অতিক্রম করায় ব্লগ টিমের পক্ষ হতে পোস্ট করা হয়েছে।
    শুভ ব্লগিং

  3. কঠিন বাস্তবতা পেলাম। বারুদের গন্ধ ফুলের গন্ধকে কেড়ে নেয় , নাকে এসে লাগে শুধুই বারুদের গন্ধ। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা

  4. মনে হচ্ছে কোন যুদ্ধে সহীদ সেনানীর কবরে ফুটে আছে ফুল, কিন্তু সেই সেনানী এখনো বারুদের গন্ধই পাচ্ছে। কবিতা কম বুঝি বলেই জানতে চাওয়া……… শুভ কামনা জানিয়ে গেলাম ভাই।

  5. শান্তি সবাই চায় / চাই,
    কিন্তু বাস্তবতা সব চাওয়ার পক্ষে থাকে না। ফুল বিক্রি করেও অনেকে অস্ত্র কিনে যুদ্ধে যাবার জন্যে।
    ভালো লিখেছেন।
    শুভ কামনা 🌹🌹

    * লেখায় আলাদা করে কবিতার নাম দেয়া লাগে না। শিরোনামেই থাকে।

  6. বাতাসে এখন বারুদের গন্ধ ,
    সে গন্ধ,
    আমার বাগান অবধি এসে
    সেরা ফুলটির গন্ধে মিশে যায় ।

    দারুণ লিখেছেন।
    আমার বাগানে শুধু ফুলের গন্ধে থাকুক।
    বারুদের উৎকট গন্ধে আমার দম বন্ধ হয়ে আসে।

মন্তব্য করুন