প্রেমকে থ্রেট।

প্রিয় প্রেম,
প্রতিনিয়ত মস্তিষ্কে বিচরণ করা তুমি নামক শব্দটিকে চিরতরে রিমুভ করে দেবো ভাবছি ভাবছি করেও কিছুতেই রিমুভ করতে পারছি না। অনেক কষ্টে যদিওবা রিমুভ করতে সক্ষম হচ্ছি তবে তা কয়েক মুহূর্তের জন্য। খানিক বাদে আবার ফিরে ফিরে আসছো আমার মস্তিষ্কে। রিসাইকেল বিন থেকে মুছে দিতে পারছি না যে কিছুতেই। তুমি বিষাক্ত সায়ানাইডের তীব্র দহন। তুমি মায়া নামক বিষাক্ত গরল। তুমি সুখের চেয়ে অসুখ বেশি। তুমি যতোটুকু ভালোবাসা তারচেয়েও বেশি ‌সর্বনাশা। তোমার জন্য দগ্ধে দগ্ধে মরছি। প্রতি মুহূর্তে তোমার যন্ত্রণায় জ্বলছি, জ্বলে পুড়ে ভস্ম হয়ে উড়ছি। শোনো আমি এবার সিরিয়াসলি তোমাকে রিমুভ করবো,করবোই। প্রয়োজনে রিসাইকেল বিন থেকেও চিরতরে ডিলিট করবো। তুমি আর কিছুতেই জ্বালাতে পারবে না আমাকে। তুমি আর আমার মস্তিষ্ক নিজের দখলে রাখতে পারবে। কিছুতেই না। চিরতরে নিষিদ্ধ তুমি আমার জীবনে। আজীবনের জন্য ত্যাগ করলাম তোমাকে। শুনেছো তুমি।

ইতি,

————–

মোট পড়েছেনঃ ৮৫৬জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. ডঃ জাফর ইকবাল সাহেবের একটা গল্পের ইয়ে পড়েছিলাম। হার্ডড্রাইভ ফরমেট দিয়ে সব কিছু কিভাবে নতুন করে শুরু করে তার গল্প। আপনার ল্প পড়ে সেইটাই মনে পড়ে গেল………শুভ বিকাল আপু।

    1. জানি তো ডেকে ডেকে বলে কয়ে তো ডিলিট হবেই না। যা হবে তা আর কইবো না🙊🙊
      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সবসময়

  2. জ্বলে পুড়ে মরার নামইতো ভালবাসা।ভালবাসায় যত পুড়ে ততই যেন এর মোহ বাড়ে।কখনো এর ধ্বংস নেই,নেই শেষ।এ চিঠির পর আমরা পাঠকরা ফিরতি চিঠিও পড়তে চাই।
    খুব ভাল হয়েছে।

  3. “তুমি যতোটুকু ভালোবাসা তারচেয়েও বেশি ‌সর্বনাশা”

    এটা উপলব্ধি করার পর আর কিছু বলা/ ভাবার থাকে না। কিন্তু প্রেম খুব বেহায়া, এত বকা খেয়েও পিছু ছাড়ে না।

    শুভ কামনা 🌹🌹

মন্তব্য করুন