আমি ফুল প্রেমী নই

আমি ফুল প্রেমী নই,

আমি শুধু তুই প্রেমী।
আমি ফুল ভালোবাসি না,
আমি শুধু তোকে ভালোবাসি।
আমি ফুলের সৌন্দর্য্যে নয়,
তোর সৌন্দর্য্যে বিমোহিত হতে চাই।
আমি ফুলের ঘ্রাণে নয়,
তোর শরীরের ঘ্রাণে মাতাল হতে চাই।
আমি ফুলের স্পর্শে নয়,
তোর স্পর্শে শিহরিত হতে চাই
আমি ফুল চাই না,
আমি শুধু তোকে চাই।
আমায় ফুল নয়,
তোকেই দে না আমার করে।

 

মোট পড়েছেনঃ ১,১৩০জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

  1. “আমি ফুল চাই না,
    আমি শুধু তোকে চাই।
    আমায় ফুল নয়,
    তোকেই দে না আমার করে।”

    এ কোন সে প্রেমিকা
    ফুল নয় প্রেমিককে চায়।
    সেতো সাহসি নিখাদ
    ভালবাসা পায়।
    ভাল লাগলো আপু শুভ কামনা

    1. দেবে না গো ভাইয়া
      ঐ যে বলে না,,,

      ‘যা চাই ভুল করে চাই
      যা পাই তা চাই না কখনো’

      আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
      ভালো থাকবেন সবসময়

  2. একান্ত অনুভূতিতে সুন্দর একটা কবিতা প্রকাশ করে ফেললেন। সত্যি মুগ্ধ হলাম। আসন্ন পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা রইল।

    1. আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা।
      আপনার জন্যও রইলো আসন্ন পৌষ সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা
      ভালো থাকবেন সবসময়

মন্তব্য করুন