দূর হোক সব ঝঞ্ঝাট

দূর হোক সব ঝঞ্ঝাট-
হাজার বছরের আবর্জনা দূর হয়ে যাক;
দূর হোক শত শত জ্বালা-যন্ত্রণার দুঃখ।
সমস্ত বেদনার আজ হোক অবসান;
মঙ্গলালোকে বাস করুক স্বর্গালোক।
সুখ বারতা বয়ে যাক সবার জীবনে।
হৃদয় জুড়ে থাক আনন্দের ধারাপাত;
দেহ-মনে বয়ে যাক শান্তির ঝর্ণা ধারা।
স-ব কালিমা নিঃশেষিত হোক-
বয়ে যাক আনন্দধারা।
এই হোক আজকের ধরনী।
পরম পাওয়ায় জীবন হোক ধন্য।
আষাঢ়-শ্রাবণের বারিধারা বর্ষিত হোক
সবার হৃদ-মাজারে।
একটুখানি পাওয়াই যেন ভরে যায় অনাবিল-আনন্দে।
গ্রীষ্মের কাঠফাঁটা রোদ পোড়ায় না যেন;
প্রকৃতিতে থাক শান্তির শীতল পরশ।
শুষ্কতার পরশ ভালোবাসায় বসত গড়ি থাকে যেন চিরসুখী-
এই হোক কামনা আজিকে;
আমি যে এক চিরদুঃখী ।
হাসি-গানে ভরে উঠুক জীবনের প্রতিটি প্রান্ত,
প্রতিটি রক্তকণায় মিশে যাক সুখের নীলকান্ত।
দূর হোক সব ঝঞ্ঝাট-
এই হোক কামনা আজিকে।

মোট পড়েছেনঃ ৭৬৫জন আজ পড়েছেনঃ ০জন

২১টি মন্তব্য

  1. এমন যদি হয় তবে আমাদের জগৎটা হয়ে যাবে স্বর্গ,
    দুর হোক সব অকল্যান
    সুখ আসুক আমাদের সবার মাঝে।

    অনেক সুন্দর লেখা ছোটদি,
    শুভ কামনা।

  2. হাসি-গানে ভরে উঠুক জীবনের প্রতিটি প্রান্ত,
    প্রতিটি রক্তকণায় মিশে যাক সুখের নীলকান্ত।
    দূর হোক সব ঝঞ্ঝাট-
    এই হোক কামনা আজিকে।

    শুভ কামনা রইলো ….

মন্তব্য করুন