হারানো নতুন বছর স্মরণে

কেমন আছিস তোরা?
রাতিন আর কবিতা-
শিল্পী, কনিকা, রুবাইয়া-রুমেল কানন ও সাহানা;
চিরচেনা মুখগুলো ঝাপসা হয়ে গেল দেখিনা অনেকদিন!
ঠিকানাও অজানা।

বাড়িওয়ালাকে ঘুষ দিয়ে যে ছাদ নিতাম ভাড়া,
সে ছাদে আজ শ্যাওলা পড়েছে নেই থার্টিফাস্টের তাড়া;
আটটি নতুন বছর সবাই মিলে হয়নি উদযাপন-
ব্যস্ত সবাই দেশ বিদেশের বহুদুরে,
তবুও আছি আপন।

মিনিট-ঘন্টা, দিন-মাস-
বছর ঘুরে আসে নতুন সাল
কেউ সাঁজায় দোকান বাড়ী,
কেউ ফোঁটায় বাজি-
কেউ কাটে কেক আর কেউ নেশায় টাল!

আমরা সবাই বদলে গেছি বদলে গেছে জীবন,
সময়টা রঙ্গীন বটে নিয়তি নির্মম তেমন;
বন্ধু তোরা ভালো থাকিস- কামনা এটাই বার বার,
শুভেচ্ছা ও ভালবাসা নিস সবাই হ্যাপি নিউ ইয়ার।

মোট পড়েছেনঃ ৭৩৮জন আজ পড়েছেনঃ ০জন

১০টি মন্তব্য

  1. বন্ধুত্ব চির অমলিন সুন্দর। বাস্তবতা বড় নির্মম তাই বন্ধুত্বের মাঝে আগের মতো আড্ডা, দেখাদেখি হয়না। কথাও তেমন হয়না। তবুও বন্ধুত্ব থেকে যায়। শুভ নববর্ষের শুভেচ্ছা রইলো

  2. সময়ের প্রয়োজনে সবাইকে বদলে যেতে হয় এটাই নির্মম সত্য। তবুও বন্ধুত্বের বন্ধন থাকুক অটুট।
    নতুন বছরের শুভেচ্ছা

  3. অকৃত্রিম বন্ধুত্ব কখনো বদলায় না, পুরোনো হয় না।
    যেখানেই থাকুক ভালো থাকুক, বন্ধুর জন্যে দোয়া ভালোবাসা অবিরত থেকে যায়।

    নতুন বছরের শুভেচ্ছা ও শুভ কামনা আপনাকে 🌹🌹

  4. “আমরা সবাই বদলে গেছি বদলে গেছে জীবন,
    সময়টা রঙ্গীন বটে নিয়তি নির্মম তেমন; “

    বদলে যাওয়াই নিয়ম
    চলছে এখন যেমন।
    শুভ নববর্ষ।

  5. নতুন বছরে আপনার জীবনে পুরাতন সকল গ্লানি দুঃখ যন্ত্রণা মুছে গিয়ে সাফল্যমন্ডিত হোক এটাই কাম্য ।

    নববর্ষের শুভেচ্ছা রইল ভাই।

মন্তব্য করুন