জলোচ্ছ্বাসের পূর্ণিমা

 

পিছু নেয়া একাকীত্ব আটকে ফেলেছে আমাকে
পরিবর্তনহীনতায়, টিকে যাচ্ছে প্রতিটি দিন/রাত্রি,
দীর্ঘ অবিচ্ছিন্ন শৃঙ্খলায়;
নৈমিত্তিক স্ফুরণের দ্বন্দ্ব-সংঘাতের বর্ণিল আন্তরিক
আবেগের রূপময়তায়।

হে অন্ধ একাকীত্ব,
চোখ ম্যালো, চোখ তোলো,
প্রকৃতির পরতে পরতে আজ রঙের আভাস,
অপস্রিয়মাণতায় কালো মেশানো আলো;
পুড়ে পুড়ে ছাই হতে থাকা ভালবাসার নানান রং/ঢং
স্বপ্ন পূরণের হাত ধরে উল্লাসে নিজেকে লুকিয়েছে,
মসৃণ-তৃষ্ণার জলজ উপকূলে;

চলো এবার,
জোয়ার-পূর্ণিমার-বানে হারাই দু’জনে!
গোপন-সুবাসের স্বেদ-বিন্দুতে।

মোট পড়েছেনঃ ৮৯০জন আজ পড়েছেনঃ ০জন

৩০টি মন্তব্য

      1. আপনি জানবেন না তাও হয় না্কি!
        ভুল করে-ই ভুল লিখেছি, আসলে মূল লেখায় ‘নানা’ ছিল, তবে এবারে ‘নানান’ করে দিলাম।
        মন দিয়ে পড়ার জন্য ধন্যবাদ, সুন্দর! মন্তব্যের জন্যও।

    1. না না, আসলে এ রং সে রং নয়,
      একাকীত্বকে রঙয়ের আভাস দিয়ে পরিবর্তনের কথা বলা হয়েছে।
      অনেক ধন্যবাদ, সম্ভব হলে আবার পড়ে দেখতে পারেন।

  1. “চলো এবার,
    জোয়ার-পূর্ণিমার-বানে হারাই দু’জনে!
    গোপন-সুবাসের স্বেদ-বিন্দুতে। “

    ভালো লাগল
    শেষ লাইনে এসে দাঁড়াতে হলো
    বুঝতে বড় কষ্ট হলো !
    শুভ কামনা !

  2. কোথায় রং! আমি তো শীত-কুয়াশায় আটকে আছি। একাকীত্বের গিঁট খুলে দুজন হলে রঙের আভাস লাগবেই । কাব্যিক লেখা ভালো হয়েছে।

  3. প্রকৃতির রং তো কুয়াশাচ্ছন্ন, হে কবি! সকাল ৯টা পর্যন্ত চারদিক কুয়াশায় ঢাকা থাকে। এই কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে যখন হেঁটে যাই, তখন কেউ মনে হয় দূর থেকে আমাকে হারিয়ে যাতে দেখে। আমিও হারিয়ে যাই চোখের পলকে।
    কবিকে শুভেচ্ছা!

  4. এতো প্রেম্নীল আহ্বানেও একাকীত্ব আমাকে ছেড়ে যেতে চাই না। একাকীত্ব আমায় গভীর ভাবে ভালোবেসেছে।
    চমৎকার উপস্থাপন

    1. কোন ভালোবাসাই ফেলনা নয়, প্রকৃত প্রেমিকের কাছে।
      একাকীত্ব ও আমাদের চাই, একাকীত্ব ও আমাদের চায়, মনে প্রাণে।
      আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ।

  5. “চলো এবার,
    জোয়ার-পূর্ণিমার-বানে হারাই দু’জনে!
    গোপন-সুবাসের স্বেদ-বিন্দুতে।
    বুঝি কিছু, কিন্তু পড়ে ভালো লাগলো দাদা।

  6. দুজন এক সাথে থাকলে জোয়ার ভাটা বা অমাবস্যা পূর্ণিমা কোথাও হারিয়ে যেতে নেই মানা। তবে একাকিত্বের যন্ত্রণা সওয়া বড় কঠিন।

  7. “হে অন্ধ একাকীত্ব,
    চোখ ম্যালো, চোখ তোলো,
    প্রকৃতির পরতে পরতে আজ রঙের আভাস,
    অপস্রিয়মাণতায় কালো মেশানো আলো;”
    নান্দনিক উপমায় সজ্জিত কবিতা।
    অনেক ধন্যবাদ!

মন্তব্য করুন