শেষ পরিনাম

চলতে পথে যেতে যেতে কোন একদিন,
মনে হলো এলো বুঝি ফাগুনের দিন।

কেউ একজন বলেছিলো প্রিয়, ভালোবাসি।
হাতছানি দিয়েছিলো, সাথে মিষ্টি হাসি।

কপোলখানি ঢাকা ছিলো উদাসী চুলে,
অধরের হাসিটুকু কি করে যাবো ভুলে?

কুসুম কোমল রূপে তার সোনালী আভা,
পটলচেরা চোখে ছিলো আলোকিত প্রভা।

মনের ভুলে মুগ্ধতায় জানা হয়নি তার নাম ,
স্মৃতিটুকু শুধু রয়ে গেছে শেষ পরিনাম।

মোট পড়েছেনঃ ১,১৯৩জন আজ পড়েছেনঃ ০জন

১৪টি মন্তব্য

  1. আহারে! পটল চেরা চোখের মায়ায় এতোটাই মুগ্ধ যে
    প্রেয়সীর নামখানাও জানা হলো না।
    চমৎকার রোমাঞ্চিত বিরহের কবিতা 👏👏

  2. “মনের ভুলে মুগ্ধতায় জানা হয়নি তার নাম ,
    স্মৃতিটুকু শুধু রয়ে গেছে শেষ পরিনাম। “

    এতো ভুলা মন হলে কি চলে ?
    না কি শুধুই মুগ্ধতা বলে ??
    লাগলো ভালো , শুভ কামনা !

মন্তব্য করুন