যদি আর না লেখি,
না পাও আমার কোন ভবঘুরে কবিতা;
আমায় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে
তোমার চোখের কোঠায় একফোঁটা অশ্রু নেমে আসে-
অথবা দেখতে পাও বালিশের পাশে সিগারেট ভর্তি প্যাক উন্মক্ত;
ধরে নাও আমি মৃত!
একজন জঞ্জাল মানুষের সংখ্যা কমেছে,
কমেছে তোমার যন্ত্রনার মৌলিক উপাদান-
আমার অস্তিত্ব জুড়ে যা ছিলো
তা দুঃস্বপ্ন;
ইহকাল আর এফিটাফের পার্থক্য বুঝতে-
আমাকে বদলি করা হয়েছে ওপারে।
মোট পড়েছেনঃ ১,৬৬৬জন
আজ পড়েছেনঃ ০জন
আমাদের ছেড়ে কোথাও যাবেন না। তাহলে এতো সুন্দর সুন্দর কবিতা থেকে বঞ্চিত হবো। ভালো থাকুন। শুভ কামনা
নাহ!
আপনাদের ছেড়ে কোথাও যাচ্ছিনা,
আছি ছিলাম থাকবো।
বড্ড অভিমান জমেছে আজ কবির মনে! মিটে যাক জরা, কেটে যাক মেঘলা আকাশের মন খারাপ করা আহাজারি।
ভালো থাকবেন ভাই।
ধন্যবাদ ভাইয়া, আপনিও ভালো থাকুন।
জজ্ঞাল?
জীবনের কঠিনতম অনুভবের অনুভুতি উঠে এসেছে লেখায়।
সাবাস, এমন করে সবার ভাবনা হয় না, সবাই ভাবতে পারে না, পারলেও অ-প্রকাশে থেকে যায়।
কখনও কখনও গভীর কিছু ভাবলেও তা অখাদ্য হয়ে যায়!
মন্তব্যে কৃতজ্ঞতা।
অভিমান জমতে জমতে বিশাল পাহাড়ে পরিণত হয়েছে। এ পাহাড় টপকায় সাধ্য কার?
তবুও চাই সমস্ত অভিমান মিটে গিয়ে সুন্দর জীবন হোক। চমৎকার উপস্থাপন
অসংখ্য ধন্যবাদ ভাইজান,
সর্বদা আপনিও ভালো থাকুন।
ধন্যবাদ আপুমনি, মন্তব্যে কৃতজ্ঞতা।
ইহকাল আর এপিটাফের পার্থক্য-
দারুন লিখলেন।
জঞ্জাল হবে নাকি শব্দটা?
ধন্যবাদ ভাইয়া।
শব্দটা ‘জজ্ঞাল’ থেকে জঞ্জাল করে দিয়েছি-টাইপো ছিলো।
অনেক সাধারণ বানান এভাবে টাইপো হয় সবারই।
শুভ কামনা।
এতো অভিমান কেন হে কবি।
কবিতা ভালো লেগেছে।
মেঘের মত অভিমান কখনও কখনও ভাঁসতেই থাকে,
মন খারাপের আক্রোশ।
ধন্যবাদ উস্তাদ।
ভুলগুলো ফুল হয়ে ফুটুক আপনার জীবনে,
জঞ্জাল সব সরে যাক সত্যের অবগাহনে।।
শুভ কামনা ভাইয়া।
অভিমানী কবিতা।না ভাই এমন কবিতা পড়া হতে বঞ্চিত হতে চাই না। লিখুন আরো।
ধন্যবাদ ভাইয়া।
আছি থাকবো, ভালবাসা নিবেন।
“ ধরে নাও আমি মৃত! “
এত কঠিন কঠোর হইয়ো না বন্ধু !
শুভ কামনা
অসংখ্য ধন্যবাদ!
ভালবাসা নিবেন দাদা।
এত হতাশ না হলেই ভাল। শুভেচ্ছা জানবেন!
অসংখ্য ধন্যবাদ।