অনলে পুড়তে হবে জেনেই,
মন বেঁধেছি প্রেমে।
নতুন করে আর পারবে না পোড়াতে,
পুড়ে যাওয়া এই মনটাকে।
জ্বলে পুড়ে অবশেষে ভালোবাসার,
স্বাদ নিয়েছি অতি গোপনে।
নতুন করে আর পারবে না জ্বালাতে,
ঝলসে যাওয়া এই আমাকে।
প্রেমকে অমৃত নয়,
গরল ভেবেই পান করেছি নিশ্চিন্তে।
সাধ্য কি আর বিষাক্ত সায়ানাইডের?
আত্মারামকে বাধ্য করে দেহ খাঁচা ছাড়তে।
ভালোবেসে সুখ চেয়েছে সবাই,
দুঃখটাকে কেউ করেনি আপন।
আমি না হয় ভালোবেসে তোমায়,
দুঃখটাকে করে নিলাম আপন।
মোট পড়েছেনঃ ৬৮৮জন
আজ পড়েছেনঃ ০জন
প্রেমকে অমৃত নয়,
গরল ভেবেই পান করেছি নিশ্চিন্তে।
সাধ্য কি আর বিষাক্ত সায়ানাইডের?
আত্মারামকে বাধ্য করে দেহ খাঁচা ছাড়তে।
কথাগুলো অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদি
ভালো থাকবেন সবসময়
ভালোবেসে দুঃখ ছাড়া আর কিছু নেই। তারপরেও আমরা ভালোবাসি।
সুন্দর কবিতা।
ভালোবাসা যতোটা না ভালো রাখে
তারচেয়ে হাজার গুণ বেশি খারাপ লাগে
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
দুঃখকে মেনে নিতে পারলে দুঃখ দেয় আর সাধ্য কার? …………শুভ কামনা জানবেন আপু।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
আপনাকেও ধন্যবাদ আপু
বিরাট দুঃখ বলাস।
বড় পরীক্ষায় পাস হয়ে গেলে আর পরীক্ষাকে কে ভয় পায়!
দুঃখ এবার ঠিক হেসে ফেলবে সাথী পেয়ে।
ইনশাআল্লাহ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
জ্বলে পুড়ে অবশেষে ভালোবাসার,
স্বাদ নিয়েছি অতি গোপনে।
নতুন করে আর পারবে না জ্বালাতে,
ঝলসে যাওয়া এই আমাকে।
মানুষ একবারই ভুল করে জ্বলে পুড়ে দ্বিতীয়বার যার চান্স নাই। দারুণ কবিতা।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
কৃতজ্ঞতা অশেষ
ভালোবেসে সুখ চেয়েছে সবাই,
দুঃখটাকে কেউ করেনি আপন।
আমি না হয় ভালোবেসে তোমায়,
দুঃখটাকে করে নিলাম আপন।
.
অনবদ্য এক কাব্যকথন দিদি।
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সবসময়
“অনলে পুড়তে হবে জেনেই,
মন বেঁধেছি প্রেমে।“
প্রেমের অনলে কজনাই বা পারে পুড়তে ?
শুভ কামনা
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
কৃতজ্ঞতা অশেষ
প্রেমে জ্বলা পোড়া আছেই, এটি মেনে নিলেই জ্বলা পোড়া ভয় পেয়ে পালাবে।
দুখীকে কিভাবে কস্ট দেবে দুখ: ?
ভাল লেগেছে কবিতা,
শুভ কামনা।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
“অনলে পুড়তে হবে জেনেই,
মন বেঁধেছি প্রেমে।
নতুন করে আর পারবে না পোড়াতে,
পুড়ে যাওয়া এই মনটাকে।”
নিপুণ নির্মাাণ। ধন্যবাদ নির্মাতাকে!
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সবসময়