ভালোবেসে দুঃখকে করেছি আপন

অনলে পুড়তে হবে জেনেই,
মন বেঁধেছি প্রেমে।
নতুন করে আর পারবে না পোড়াতে,
পুড়ে যাওয়া এই মনটাকে।

জ্বলে পুড়ে অবশেষে ভালোবাসার,
স্বাদ নিয়েছি অতি গোপনে।
নতুন করে আর পারবে না জ্বালাতে,
ঝলসে যাওয়া এই আমাকে।

প্রেমকে অমৃত নয়,
গরল ভেবেই পান করেছি নিশ্চিন্তে।
সাধ্য কি আর বিষাক্ত সায়ানাইডের?
আত্মারামকে বাধ্য করে দেহ খাঁচা ছাড়তে।

ভালোবেসে সুখ চেয়েছে সবাই,
দুঃখটাকে কেউ করেনি আপন।
আমি না হয় ভালোবেসে তোমায়,
দুঃখটাকে করে নিলাম আপন।

মোট পড়েছেনঃ ৬৮৮জন আজ পড়েছেনঃ ০জন

১৯টি মন্তব্য

  1. প্রেমকে অমৃত নয়,
    গরল ভেবেই পান করেছি নিশ্চিন্তে।
    সাধ্য কি আর বিষাক্ত সায়ানাইডের?
    আত্মারামকে বাধ্য করে দেহ খাঁচা ছাড়তে।
    কথাগুলো অসাধারণ লেগেছে। ধন্যবাদ আপু

  2. জ্বলে পুড়ে অবশেষে ভালোবাসার,
    স্বাদ নিয়েছি অতি গোপনে।
    নতুন করে আর পারবে না জ্বালাতে,
    ঝলসে যাওয়া এই আমাকে।

    মানুষ একবারই ভুল করে জ্বলে পুড়ে দ্বিতীয়বার যার চান্স নাই। দারুণ কবিতা।

  3. ভালোবেসে সুখ চেয়েছে সবাই,
    দুঃখটাকে কেউ করেনি আপন।
    আমি না হয় ভালোবেসে তোমায়,
    দুঃখটাকে করে নিলাম আপন।
    .
    অনবদ্য এক কাব্যকথন দিদি।

  4. প্রেমে জ্বলা পোড়া আছেই, এটি মেনে নিলেই জ্বলা পোড়া ভয় পেয়ে পালাবে।
    দুখীকে কিভাবে কস্ট দেবে দুখ: ?

    ভাল লেগেছে কবিতা,
    শুভ কামনা।

  5. “অনলে পুড়তে হবে জেনেই,
    মন বেঁধেছি প্রেমে।
    নতুন করে আর পারবে না পোড়াতে,
    পুড়ে যাওয়া এই মনটাকে।”
    নিপুণ নির্মাাণ। ধন্যবাদ নির্মাতাকে!

মন্তব্য করুন