কথার ক্ষত

✓ কথার ক্ষত

একটি পিস্তলে মোটামোটি সাতটি গুলি থাকে ।আমরা সাধারণ কাউকে হত্যা বা আঘাত করার ‍জন্য এই গুলি গুলো ব্যবহার করে থাকি । তার মানে যদি ধরাহয় কাউকে আঘাত করার জন্য বা ক্ষত বিক্ষত করার জন্য ন্যূনতম সাতটি গুলির প্রয়োজন ।

আবার যখন ক্ষত বিক্ষত কথাটা আসে ,তখন যদি ভাবা হয় যে কাউকে একটা গুলি করলে যেটা শুধুই ক্ষত হবে ,সে ক্ষেত্রে ক্ষত বিক্ষত করার জন্য সাতটি ‍গুলি মনে হয় যথার্থ।

এই কথা গুলি কেন লিখছি একবার কি কারো মনে প্রশ্ন হচ্ছে ।কথা গুলোর ভাবার্থ কি ভাবাচ্ছে আপনাদের ?

হ্যাঁ, উপরের কথা গুলি বলার পিছনে ছোট একটি উদ্দেশ্য আছে ।এই যে বললাম ক্ষত বিক্ষত  করার জন্য সাতটা গুলির দরকার কিন্তু একটা মানুষের মনকে ক্ষত বিক্ষত করার জন্য প্রিয় একজন মানুষের একটি অপ্রিয় বাক্যই যথেষ্ট।

#ভবঘুরে দার্শনিক

মোট পড়েছেনঃ ৭২২জন আজ পড়েছেনঃ ০জন

১৮টি মন্তব্য

  1. অনেক সময় পিস্তলের সাতটা গুলির আঘাত পেয়েও কেউ প্রানে বেঁচে যায়, কিন্তু কটু কথার টার্গেটে আহত মানুষ প্রান হারিয়ে ফেলে।

    ভালো লিখেছেন। বাকিদের লেখাও পড়ুন।
    শুভ কামনা 🌹🌹

  2. সোনেলায় স্বাগতম। মানুষকে মারতে যেমন সাতটা বুলেটের দরকার হয়না একসাথে! তেমনি বুলেটের ক্ষমতার চেয়েও মারাত্মক বিদ্ধংসী ক্ষমতা ধারন করে মানুষের একটা মুখের কথা। যথার্থ অনুভূতি লিখেছেন একান্ত অনুভূতির।
    শুভ কামনা।

  3. প্রিয় মানুষের একটি কটু কথা মানুষকে ক্ষত বিক্ষত করে দেয়।
    ভালো লিখেছেন।

    নিজে লেখুন ( এই পোষ্ট প্রকাশ হবার ২৪ ঘন্টার মধ্যে পরবর্তী পোষ্ট দেয়া যাবে না।)
    অন্যদের পোষ্ট পড়ে মন্তব্য দিয়ে উৎসাহিত করুণ, যেভাবে অন্যরা আপনাকে উৎসাহিত করছেন।
    শুভ ব্লগিং।

  4. হুম আপনার কথায় বেশ যুক্তি আছে…কোন প্রিয় মানুষের কথার আঘাতটা সাতটি গুলির চেয়ে কয়েকগুণ বেশী হৃদয় ক্ষত বিক্ষত হয়। সোনেলায় স্বাগতম। লিখুন আরো।

মন্তব্য করুন